শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে ভোট বর্জনের আহবানে বিএনপির লিফলেট বিতরণ

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৮ ডিসেম্বর, ২০২৩ ০৯:১৭ পূর্বাহ্ন

    শিবগঞ্জে ভোট বর্জনের আহবানে বিএনপির লিফলেট বিতরণ

    অসহযোগ আন্দোলন বাস্তবায়ন ও ৭ জানুয়ারির ভোট বর্জনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বুধবার সকালে শিবগঞ্জ মনাকষা মোড়ে বিভিন্ন পেশাজীবী ও পথচারীর মাঝে ভোট বর্জনের আহবান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়। এছাড়া শিবগঞ্জ বাজার, পৌর মার্কেট, কুমারপাড়া ও স্বর্ণকার পট্টিসহ বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করেন তারা।

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক বীরমুক্তিযোদ্ধা শাহজাহান মিঞার নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, শিবগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি সফিকুল ইসলাম ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আহমেদ বাবুসহ অন্যরা। এছাড়া বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    লিফলেট বিতরণের সময় ভোটারদেরকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়ার আহবান জানান বিএনপির নেতাকর্মীরা। এর আগে পৌর এলাকার বাগানটুলি মহল্লা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৮ ডিসেম্বর, ২০২৩ ০৯:১৭ পূর্বাহ্ন