শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর উপদেষ্টার ওপর হামলা

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৭ ডিসেম্বর, ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ন

    শিবগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর উপদেষ্টার ওপর হামলা

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা রুস্তুম আলীর (৫০) ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকা মার্কার সমর্থকের বিরুদ্ধে। এ নিয়ে মঙ্গলবার সকালে হামলার শিকার রুস্তুম আলী বাদি হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি এজাহার দিয়েছেন।

    এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর-বিজয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এজাহারে বলা হয়, সন্ধ্যায় রুস্তুম আলী উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর-বিজয় মোড় এলাকায় স্বতন্ত্র প্রার্থীর ট্রাক মার্কার পোস্টার ঝুলানোর কাজে বাধা প্রদান করে নৌকা মার্কার সমর্থকেরা। একই সঙ্গে অশ্লীল ভাষায় গালাগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এ সময় রুস্তুম আলী প্রতিবাদ করলে নৌকার সমর্থকেরা লাঠি ও লাদনা দিয়ে তার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নৌকার সমর্থক সোহেল রানা ও গোলাম আজমের সঙ্গে যোগাযোগ করেও তার মন্তব্য মেলেনি।

    এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন লিখিত অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে দ্রæত আইনগত ব্যবস্থা নেয়া হবে। হামলার শিকার রুস্তুম আলী উপজেলার ধাইনগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ ডিসেম্বর, ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ন