শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে প্রচার সামগ্রী না সরানোয় তিন আ.লীগ নেতাকে তলব

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৫ ডিসেম্বর, ২০২৩ ০৬:২৭ অপরাহ্ন

    শিবগঞ্জে প্রচার সামগ্রী না সরানোয় তিন আ.লীগ নেতাকে তলব

    প্রচার সামগ্রী সরিয়ে না নেওয়ায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিন আওয়ামী লীগ নেতাকে তলব করেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী অনুসন্ধান কমিটি। রোববার কমিটির চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহান লিখিতভাবে তাদের তলব করেন। নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। তারা হলেন-আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য জিল্লার রহমান, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক ও কানসাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেনাউল ইসলাম। নির্বাচনী অনুসন্ধান কমিটির চিঠিতে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) নির্বাচনী এলাকায় ওই তিন আওয়ামী লীগ নেতার প্ল্যাকার্ড টাঙানো রয়েছে।

    প্ল্যাকার্ডে নিজের ছবির পাশাপাশি নৌকা প্রতীকের ছবি দিয়ে ভোট প্রার্থনা করা হয়েছে। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করায় কেন বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হবে না তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে চিঠিতে। ২৫ ডিসেম্বর বেলা ৩টায় নির্বাচনী অনুসন্ধান কমিটির দপ্তরে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে ওই তিন আওয়ামী লীগ নেতাকে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ ডিসেম্বর, ২০২৩ ০৬:২৭ অপরাহ্ন