শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে আচরণবিধি লঙ্ঘন করে ঝুলছে নৌকার প্রার্থীর রঙ্গিন ব্যানার-ফেস্টুন

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৫ ডিসেম্বর, ২০২৩ ০৬:২০ অপরাহ্ন

    শিবগঞ্জে আচরণবিধি লঙ্ঘন করে ঝুলছে নৌকার প্রার্থীর রঙ্গিন ব্যানার-ফেস্টুন

    দ্বাদশ শ্রেণিতে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনি মাঠে এখন গরম হাওয়া বইছে। গত ১৮ ডিসেম্বর প্রতীক নির্ধারিত হওয়ার পর থেকে প্রার্থীরা ছুটছে দুরন্ত গতিতে।  পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা।

    সোমবার দুপুরে  দেখা যায় আচরণবিধি লঙ্ঘন করে রঙিন ব্যানার ঝুলছে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের দলীয় প্রার্থী ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপির। ৪৩-চাঁপাইনবাবগঞ্জ ১ শিবগঞ্জ  আসনের নৌকা প্রতিকের প্রার্থী ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপির রঙ্গিন ব্যানার ঝুলতে দেখা যাচ্ছে শাহবাজপুর  ইউনিয়নের ধোবড়া বাজার, মুসলিমপুর, কয়লা বাড়ি, সোনা মসজিদ ও মোবারকপুর ইউনিয়নের  চাঁদপুর বাজারসহ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে। যা  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। ভোটের মাঠে লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে সংশয় প্রকাশ করেছে সাধারণ ভোটাররা।

    নির্বাচনি নীতিমালায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে কোন প্রার্থীর পোষ্টার বা ব্যানার রঙ্গিন হবে না সাদা কালো হতে হবে। কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনী আচরণ বিধিমালাকে উপেক্ষা করা হয়েছে।

     জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এ কে এম গালিব খান এর  সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কোন প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করে রঙ্গিন পোষ্টার, ব্যানার না নামালে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ ডিসেম্বর, ২০২৩ ০৬:২০ অপরাহ্ন