শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নির্লিপ্ততার অভিযোগে দুই থানার ওসি প্রত্যাহার

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ ডিসেম্বর, ২০২৩ ১২:০৮ পূর্বাহ্ন

    নির্লিপ্ততার অভিযোগে দুই থানার ওসি প্রত্যাহার

    দায়িত্বে অবহেলা ও নির্লিপ্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝিনাইদহ জেলার শৈলকূপা থানা ও যশোর জেলার হরিনাকুন্ড থানার দুই ওসিকে  প্রত্যাহার করা হয়েছে।
    শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এই তথ্য জানান।

    তিনি বলেন, যারাই দায়িত্ব অবহেলা করবেন তাদের বিরুদ্ধে  যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া, যেকোন ধরনের অভিযোগ নির্বাচন কমিশনে এলে, বা যেকোন ভিডিও ক্লিপ বা প্রমাণ সংশ্লিষ্ট  কিছু পাওয়া গেলে সে বিষয়ে তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।  

    গতকাল তিনটি আসনের তদন্ত রিপোর্ট চেয়েছিলেন তার কী ব্যবস্থা নিয়েছেন ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে রিপোর্ট পেয়েছি তার আলোকে একটা জায়গায় সংশ্লিষ্ট থানায় নির্লিপ্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যাহার করা হয়েছে।

    ওসিদের এত রদবদলের পরও কেন এত নির্লিপ্ততা, এমন প্রশ্নে ইসির এ কর্মকর্তা বলেন, গণহারে নির্লিপ্ততা নেই। দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    অপর এক প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, আমরা অনেককে শোকজ করেছি। ইনকোয়ারি টিমের যে সুপারিশ আসছে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো। অচিরেই দৃশ্যমান আপডেট পাওয়া যাবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৪ ডিসেম্বর, ২০২৩ ১২:০৮ পূর্বাহ্ন