শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে শিক্ষা কর্মকর্তার অসদাচরণ : প্রশিক্ষণ বর্জন করে শিক্ষকদের আন্দোলন

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৩ ডিসেম্বর, ২০২৩ ০৮:২৩ পূর্বাহ্ন

    শিবগঞ্জে শিক্ষা কর্মকর্তার অসদাচরণ : প্রশিক্ষণ বর্জন করে শিক্ষকদের আন্দোলন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ চলাকালে তিন শিক্ষককের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। শুক্রবার দুপুরে উপজেলা পর্যায়ে ৮ম ও ৯ম শ্রেণির নতুন শিক্ষাক্রম বিস্তরণ শীর্ষক সাতদিনব্যাপি বিষয়ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ চলাকালে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলে এ ঘটনা ঘটে। এ সময় প্রতিকার চেয়ে এক ঘণ্টা প্রশিক্ষণ বন্ধ করে ওই স্কুল মাঠে আন্দোলন করেন শিক্ষককরা। পরে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার আশ্বাসে প্রশিক্ষণে ফিরে যান শিক্ষকরা।

    বিক্ষুদ্ধ শিক্ষকদের অভিযোগ- বিষয়ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ চলাকালে গণিত ক্লাশে একজন প্রশিক্ষক ও দুজন নারী শিক্ষককের সঙ্গে অসদাচরণের করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন। তারা জানান, গণিত ক্লাশের একজন নারী শিক্ষক প্রশিক্ষণ চলাকালে ব্যক্তিগত কাজের জন্য কয়েক মিনিটের জন্য বাইরে যান। এ সময় ক্যাম্পাসে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মুখোমুখী হন ওই নারী শিক্ষক। পরে তাকে ক্লাশে নিয়ে গিয়ে ওই ক্লাশের প্রশিক্ষক মোজাম্মেল হক ও নারী শিক্ষককের সঙ্গে অসদাচরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। তারা আরও জানান, গত ১৮ ডিসেম্বর থেকে চলা প্রশিক্ষণে প্রায় সব ক্লাশে এই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এমন আচরণ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দ্রুত শাস্তির পাশাপাশি অনত্র বদলির দাবি জানান বিক্ষুদ্ধ শিক্ষকরা।

     

    এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের সঙ্গে যোগাযোগ করা হলে তার মন্তব্য মেলেনি। আন্দোলন শুরুর আগেই তিনি ক্যাম্পাস ত্যাগ করায় তাকে পাওয়া যায়নি। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রশিক্ষণ চলাকালে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। উল্লেখ্য, উপজেলা পর্যায়ে ৮ম ও ৯ম শ্রেণির নতুন শিক্ষাক্রম বিস্তরণ শীর্ষক সাতদিনব্যাপি বিষয়ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ ডিসেম্বর, ২০২৩ ০৮:২৩ পূর্বাহ্ন