শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • নেছারাবাদে মহিউদ্দিন মহারাজের নির্বাচনি সভা

    পিরোজপুর প্রতিনিধি

    ২২ ডিসেম্বর, ২০২৩ ১১:১২ অপরাহ্ন

    নেছারাবাদে মহিউদ্দিন মহারাজের নির্বাচনি সভা

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাঙ্গলে পথসভা করেছেন পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখাল-নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ।

    শুক্রবার (২২ডিসেম্বর) বিকেলে সমূদয়কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন, স্বরূপকাঠি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল হক, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক মনিরুজ্জামান পল্টন, স্বরূপকাঠি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, জেলা আওয়ামী লীগ নেতা শেখর কুমার সিকদার, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার, আওয়ামী লীগ নেতা সবুর তালুকদার, নিখিল মন্ডল, ইউনিয়ন চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, মিঠুন হালদার প্রমুখ।

    সভায় মহিউদ্দিন মহারাজ বলেন, আমাকে ঈগল পাখি মার্কায় ভোট দিলে আপনাদের পাশে পাবেন আমাকে। কারণ আমি নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ইতোমধ্যে জমি কিনে বাড়ি তৈরি করতেছি। আমাকে আপনারা উপজেলাবাসী সব সময়ই আপনাদের পাশে পাবেন।

    তিনি আরও বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার মুরব্বি নির্বাচনের পূর্বে কতদিন আপনাদের কাছে আসে সেটা দেখবেন। আমি তার সমালোচনা করব না। নির্বাচনের পর তিনি কতজন মানুষের সাথে হাত মিলান সেটাও দেখবেন। কাউখালীবাসীকে জিজ্ঞেস করলে আরও জানতে পারবেন যে বিগত দিনে তিনি কাউখালীর কয়জন লোকের সাথে হাত মিলিয়েছেন, কাউখালীবাসীর উন্নয়নে কি ভূমিকা রেখেছেন। তাই কোন ভয়-ডর না পেয়ে আগামী ৭ জানুয়ারী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ঈগল পাখি মার্কায় ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার তথা এ উপজেলার মানুষের উন্নয়ন করার সুযোগ দিবেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২২ ডিসেম্বর, ২০২৩ ১১:১২ অপরাহ্ন