শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আনুষ্ঠানিক প্রচারনা প্রথমেই ওদুদ বিরোধীরা পক্ষ নিলো বিএনএম প্রার্থীর

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২০ ডিসেম্বর, ২০২৩ ০৮:৩৬ পূর্বাহ্ন

    আনুষ্ঠানিক প্রচারনা প্রথমেই ওদুদ বিরোধীরা পক্ষ নিলো বিএনএম প্রার্থীর

    চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিক প্রচারনা শুরুর প্রথম দিনেই চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে আওয়ামীলীগের প্রার্থী আব্দুল ওদুদের বিরোধী হিসাবে পরিচিত, আওয়ামীলীগের নেতারা পক্ষ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদি আন্দোলন (বিএনএম)’র প্রার্থী, সাবেক পৌর মেয়র মোহাম্মদ আব্দুল মতিনের।

    প্রকাশ্যে সভা করে,  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা  মোখলেসুর রহমান বিএনএম প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন। সেই সভার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়েছে।  বক্তব্যে মোখলেসুর রহমানকে বলতে দেখা যায়,  চাঁপাইনবাবগঞ্জ থেকে ওদুদকে সরাও, আমরা একজন মাওলানাকে(বিএনএমের প্রার্থী পেশায় ইমাম) ভোট দিয়ে সংসদে পাঠাব।

    চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর দ্বারিয়াপুর এলাকায় সোমবার বিকালে অনুষ্ঠিত ওই সভায় কোন ব্যানার না থাকলেও, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, পৌর আওয়ামীগের সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, সাধারন সম্পাদক  কৃষিবিদ রোকনুজ্জামসহ আওয়ামীগ ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাদের দেখা যায়।

    আওয়ামীলীগ নেতাদের প্রকাশ্যে সভায় বিএনএম প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার বিষয়টি আওয়ামিলীগের প্রার্থী, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল ওদুদ দৃষ্টিতে এনে মন্তব্য জানতে চায়লে, তিন বলেন কিছুু গণবিচ্ছিন্ন নেতা আছে, এরা বরাবরই নির্বাচন আসলে নৌকার বিরুদ্ধে কাজ করে।

    তিনি বলেন দলীয় পদে থেকে অন্য দলের প্রার্থীর পক্ষে কাজ করা দলের সাথে বিশ্বাসঘাতকতা। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের নজরে আনব।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ ডিসেম্বর, ২০২৩ ০৮:৩৬ পূর্বাহ্ন