শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে নৌকার দুই সমর্থকের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২০ ডিসেম্বর, ২০২৩ ০৮:৩৩ পূর্বাহ্ন

    শিবগঞ্জে নৌকার দুই সমর্থকের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নৌকার মার্কার দুই সমর্থকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ নিয়ে সোমবার রাতে শিবগঞ্জ পৌর এলাকার মর্দানা মহল্লার মৃত সাদেকুল আলমের ছেলে আবদুল হক বাদি হয়ে দুজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী মহল্লার মৃত সাত্তারের ছেলে মশিউর রহমান স্যান্ডি ও মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মৃত জেন্টু আলীর ছেলে তরিকুল ইসলামের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীক নিয়ে কটুক্তি ও উস্কানিমূলক স্ট্যাটাস দিয়েছেন। তারা দুজনই নৌকা মার্কার সমর্থক।

    ফেসবুক আইডি লিখেছেন, ‘‘মানুষ হত্যার এক আতঙ্কের নাম ট্রাক, তাই সবাই ট্রাক থেকে সাবধান থাকবেন। ফলে সাধারণ ভোটার এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের সমর্থক-কর্মীদের মধ্যে ভয়ভীতি ও বিভ্রান্তি সৃষ্টি করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ ডিসেম্বর, ২০২৩ ০৮:৩৩ পূর্বাহ্ন