আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর - ৩ (মঠবাড়িয়া) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শামীম শাহনেওয়াজ পেয়েছেন কলার ছড়ি প্রতীক।তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের আপন ভাই। ৪ ভাইয়ের মধ্যে শামীম শাহনেওয়াজ সবার বড়।এরমধ্যে রিয়াজ উদ্দিন আহমেদ বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আর সাইফুর রহমান রিপন পুলিশ অফিসার (এসপি)।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ জায়েদুর রহমান তার কার্যালয়ে শামীম শাহনেওয়াজকে এ প্রতীক বরাদ্দ দেন।
পিরোজপুর - ৩ আসনে আসন সমঝোতার কারনে নৌকার প্রার্থী আশরাফুর রহমানের মনোনয়ন প্রত্যাহার করা হয়। এখানে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন মাশরেকুল আজম (রবি)।গত নির্বাচনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত এমপি ডাঃ রুস্তম আলী ফরাজী এবার লাঙ্গল না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি পেয়েছেন ঈগল প্রতীক।এছাড়াও পিরোজপুর - ৩ আসনে এবার আরও একাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছে। যারা পরিচিত হওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছেন।