শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে তিনটি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১৯ ডিসেম্বর, ২০২৩ ০৮:৫৫ পূর্বাহ্ন

    মানিকগঞ্জে তিনটি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা।

    সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা রেহেনা আকতার প্রতীক বরাদ্দ করেন।

    মানিকগঞ্জ-১ আসনে মোট চার জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী মোনায়েম খান (নোঙ্গর), গণফ্রন্টের প্রার্থী মো. শাহজাহান খান (মাছ), জাতীয় পার্টির মো. জহিরুল আলম রুবেল (লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ (ঈগল) প্রতীক পান।
    মানিকগঞ্জ-২ আসনে প্রার্থী রয়েছে মোট ১০ জন। এখানে স্বতন্ত্র প্রার্থী সবচেয়ে বেশি রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনএম) এর প্রার্থী এ.কে.এম ইকবাল হোসেন (নোঙ্গর), বাংলাদেশ সুপ্রীম পার্টির এ কে নাহিদ (একতারা), কৃষক শ্রমিক জনতা লীগ এর প্রার্থী তানভীর হাসান (গামছা), স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু (ট্রাক), স্বতন্ত্র আরেক প্রার্থী দেওয়ান সফিউল আরেফিন টুটুল (মোড়া), বাংলাদেশ তরীকত ফেডারেশন এর প্রার্থী ফেরদৌস আহমেদ (ফুলের মালা), বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমতাজ বেগম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান খান হান্নান (কেটলি), বাংলাদেশ কংগ্রেস মনোনীত মো: জাকির হোসেন (ডাব) এবং স্বতন্ত্র প্রার্থী সাহাবুদ্দিন আহমেদ (ঈগল প্রতীক পেয়েছে)।

    মানিকগঞ্জ-৩ আসনে প্রতীক প্রাপ্ত প্রার্থী রয়েছেন মোট ৬ জন। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনএম) মনোনীত খালেক দেওয়ান (নোঙ্গর), কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী এম হাবিব উল্লাহ (গামছা), বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ মালেক স্বপন (নৌকা), গণফোরাম মনোনীত প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল (উদীয়মান সূর্য), তৃণমূল বিএনপি’র মোয়াজ্জেম হোসেন খান মজলিশ (সোনালী আঁশ) এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ জহিরুল আলম রুবেল (লাঙ্গল) প্রতীক পেয়েছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ ডিসেম্বর, ২০২৩ ০৮:৫৫ পূর্বাহ্ন