শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে মাছের ঘেরে বিষ দিয়ে মাছ মারার অ‌ভিযোগ

    পিরোজপুর প্রতিনিধি

    ১৮ ডিসেম্বর, ২০২৩ ০৭:৪৫ পূর্বাহ্ন

    পিরোজপুরে মাছের ঘেরে বিষ দিয়ে মাছ মারার অ‌ভিযোগ

    পিরোজপুরের না‌জিরপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দুই মৎস্যচাষীর মাছের ঘেরে বিষ দিয়ে প্রায় ৩০  থেকে ৩৫  মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিবেশী এনামু‌ল শেখের বিরুদ্ধে।  

    গত ১৩  ডিসেম্বর রাতে সেখমা‌টিয়া ইউ‌নিয়‌নের চর রঘুনাথপুর গ্রামের মৎস‌্য চাষী মোঃ সিরাজ সরদার ও মোঃ রুহুল আ‌মিন সিকদারের মাছের ঘেড়ে এ ঘটনা ঘটে।

    ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী সিরাজ সরদার ও রুহুল আ‌মিন    সিকদার  জানান, গত ৮ মাস আগে তারা তাদের মাছের ঘেড়ে বিভিন্ন জাতের প্রায় ৮ থে‌কে ১০ মণ মাছের পোনা ছাড়েন। সব মিলিয়ে তাদের ঘেড়ে ৩০ থেকে ৩৫ মণ মাছ ছিল। কিছুদিনের মধ্যে মাছগুলো বিক্রি করার কথা ছিল। গত ১৩ ডি‌সেম্বর বুধবার সকালে মাছের খাবার দিতে গেলে তারা দেখেন, ঘেড়ের কিছু সংখ‌্যক মাছ ভেসে উঠছে আর বাকী মাছ দূবৃত্তরা রাতের আঁধারে চু‌রি করে নিয়ে গেছে । এতে তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

    এ‌নিয়ে না‌জিরপুর থানায় ১৩ ডি‌সেম্বর মোঃ সিরাজ সরদার বাদী হ‌য়ে প্রতিবেশী এনামুল শেখের নামে এক‌টি লি‌খিত অ‌ভিযোগ করেন।

    রুহুল আমীন সিকদার আরো অভিযোগ করে বলেন  বেশ কয়েকদিন ধরে প্রতিবেশী এনামুল শে‌খের সঙ্গে বিরোধ চলছে এ‌নিয়ে গত ৮ ডি‌সেম্বর আমার ডিস ব‌্যবসার লাইনও পু‌ড়িয়ে দিয়েছে তাতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষ‌তি হয়েছে বলে উল্লেখ করেন।

    এ নিয়ে তি‌নি না‌জিরপুর থানায় এক‌টি সাধারণ ডায়েরী ও করেন তি‌নি  যাহার ডায়েরী নং ৩৭৮ তারিখ ৮ ডি‌সেম্বর ২০২৩ ।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনামুল শেখ অস্বীকার ক‌রে বলেন, 'আমি এই কাজ করিনি তা‌দের সা‌থে আমার দীর্ঘ‌দি‌নের বি‌রোধ র‌য়ে‌ছে, তারা চক্রান্ত ক‌রে আমার স্ত্রীকে আমার কাছ থে‌কে দু‌রে স‌রিয়েছে, আমার স্ত্রী ৫ মাসের অন্তসত্বা।  আমাকে ফাঁসানোর জন‌্য তারা নি‌জেরা এগু‌লো করেছে। আপনারা তদন্ত করে দেখেন। আ‌মি অ‌ভিযুক্ত হলে সকল আই‌ন মাথা পে‌তে নিব।

    এ‌বিষ‌য়ে না‌জিরপুর থানার এস আই আবু সুলাইমান সুমন বলেন, তদন্ত অব‌্যহত রয়েছে তদন্ত পূর্বক আইনগত ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ১৮ ডিসেম্বর, ২০২৩ ০৭:৪৫ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৮ ডিসেম্বর, ২০২৩ ০৭:৪৫ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ১৮ ডিসেম্বর, ২০২৩ ০৭:৪৫ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ১৮ ডিসেম্বর, ২০২৩ ০৭:৪৫ পূর্বাহ্ন