দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের পিরোজপুরের ৩টি আসনে ১৯ প্রার্থী প্রতিদ্বন্ধিতার মাঠে রয়েছেন। নির্বাচনে শুধুমাত্র পিরোজপুর-১ আসনে রয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। পিরোজপুর-২ ও পিরোজপুর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ দুটি আসনের মধ্যে পিরোজপুর-২ আসনে জোটের শরিক দল জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) চেয়ারম্যান ও বর্তমান এমপি আনোয়ার হোসেনকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। এ আসনের আওয়ামী লীগ প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাইলাল বিশ্বাসের প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
পিরোজপুর-৩ আসনে জাতীয় পার্টি-জাপা (এরশাদ) প্রার্থী মোঃ মাশরেকুল আজম রবিকে দেওয়া হয়েছে নৌকা প্রতীক। এ আসন থেকে আওয়ামী লীগের আশরাফুর রহমানকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
রবিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে পিরোজপুরে ৩টি আসনে আওয়ামী লেিগর দু’জন প্রার্থীসহ ৬ জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত প্রার্থীদের প্রত্যাহারের নামের যে তালিকা পাওয়া গেছে তারা হলেন- পিরোজপুর-১ আসনে মোহাম্মাদ সাইদুল ইসলাম ডালিম (জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), মোঃ ফরহাদ হোসেন (জাকের পার্টি)। পিরোজপুর-২ আসনে কানাই লাল বিশ^াস (আওয়ামী লীগ), মোঃ ফয়সাল (জাকেরপার্টি)। পিরোজপুর-৩ আসনে মোঃ আশরাফুর রহমান (আওয়ামী লীগ), চন্দ্র শেখর ওঝা (জাকের পার্টি)।
এই তিন আসনে মোট বৈধ প্রার্থী রয়েছেন ১৯ জন। এর মধ্যে পিরোজপুর-১ আসনে ৪ জন। পিরোজপুর-২ আসনে ৭ জন এবং পিরোজপুর-৩ আসনে ৮ জন।
জেলা রিটার্নিং কমকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, পিরোজপুর-১ আসনে বৈধ প্রার্থী হিসাবে প্রতিদ্ব›িদ্বতা করবেন আওয়ামী লীগ মনোনিত বর্তমান এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল, মোঃ নজরুল ইসলাম (জাতীয়পার্টি-এরশাদ) ও মোঃ ইয়ার হোসেন রিপন (তৃনমূল বিএনপি)।
পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসন থেকে জাতীয় পার্টি জেপি (মঞ্জু) এর চেয়ারম্যান বর্তমান এমপি আনোয়ার হোসেন মঞ্জু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দীন মহারাজ (স্বতন্ত্র প্রার্থী), মোঃ মাহতাব উদ্দিন মাহমুদ (গণফ্রন্ট), মো. ছগির মিয়া (বাংলাদেশ কংগ্রেস), মো. জাকির হোছাইন (বাংলাদেশ তরিকত ফেডারেশন), মোহাঃ মিজানুর রহমান (বাংলাদেশ সুপ্রিম পার্টি) এবং আবুল বাসার (ন্যাশনাল পিপলস পার্টি) ।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসন ৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। তারা হলেন- বর্তমান এমপি ডা. মো. রুস্তুম আলী ফরাজী (স্বতন্ত্র), মো. মাশরেকুল আজম রবি (জাতীয় পার্টি-এরশাদ), মো. শহীদুল ইসলাম (বাংলাদেশ তরীকত ফেডারেশন), মো.আমির হোসেন (ন্যাশনাল পিপল্স পার্টি), মো. শামীম শাহনেওয়াজ (স্বতন্ত্র), মো. জাসেম মিয়া (মুক্তিজোট), হোসাইন মোশারফ সাকু (বাংলাদেশ কংগ্রেস) এবং মো. শহিদুল ইসলাম স্বপন (বাংলাদেশ কল্যাণ পার্টি)।
নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, নির্বাচনে অংশ নেয়ার জন্য বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩৮ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও মনোনয়নপত্র জমার শেষ দিনে পিরোজপুর সর্বমোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা প্রদান করেন।