শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৮ ডিসেম্বর, ২০২৩ ০৭:৩৩ পূর্বাহ্ন

    শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

    চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পুখুরিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় রাহাত আলী (১৫) নামে এক  তরুন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একতরুন। নিহত ব্যক্তি উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদা শিবপুর টিকোস গ্রামের তাজেল আলীর ছেলে ও আহত ব্যক্তি একই গ্রামের মিন্টু আলীর ছেলে আজিম (১৩)। রোববার সন্ধ্যার  শিবগঞ্জ উপজেলার পুখুরিয়া পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানায়, সন্ধ্যায় কানসাট থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল রাহাত ও আজিম। এ সময় পুখুরিয়া পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একই দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাহাত। স্থানীয়রা আহত আজিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইন্দ্রজিৎ বর্মন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত আজিম হাসপাতালে ভর্তি রয়েছে। তবে বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৮ ডিসেম্বর, ২০২৩ ০৭:৩৩ পূর্বাহ্ন