শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গাইবান্ধায় সাম্যবাদী আন্দোলনের বিক্ষোভ

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৮ ডিসেম্বর, ২০২৩ ০৭:৩১ পূর্বাহ্ন

    গাইবান্ধায় সাম্যবাদী আন্দোলনের বিক্ষোভ

    প্রহসনের একতরফা নির্বাচন বর্জনসহ প্রতিহত করার আহবান জানিয়ে রোববার বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ১নং রেলগেট এলাকা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরীর সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন মনজুর আলম মিঠু। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সদস্য জাহিদুল হক, সবুজ মিয়া, সুন্দরগঞ্জ উপজেলা সংগঠক কৃষ্ণ চন্দ্র পাল প্রমুখ।

    বক্তারা বলেন, দেশে ফ্যাসিবাদী দুঃশাসন চলছে। সিন্ডিকেট ব্যাবসায়ীরা নিত্যপণ্যের মুল্য লাগামহীনভাবে বৃদ্ধি করছে। ঘুষ-দূর্নীতি-লুটপাটের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। ঘুষ-দূর্নীতি, সিন্ডিকেটের পাহাড়াদার বর্তমান আওয়ামীলীগ সরকার তাদের ফ্যাসিবাদী দুঃশাসন দীর্ঘায়িত করার জন্য একতরফা প্রহসনের নির্বাচন করছে। নেতৃবৃন্দ প্রহসনের নির্বাচন বর্জনসহ প্রতিহত করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান। বক্তারা পাহাড়ে গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের হত্যা করারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৮ ডিসেম্বর, ২০২৩ ০৭:৩১ পূর্বাহ্ন