শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে নির্বাচনি আচরণ ভঙ্গ, এখনো ঝুলছে নৌকার ব্যানার-ফেস্টুন

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৭ ডিসেম্বর, ২০২৩ ০৮:১৬ পূর্বাহ্ন

    শিবগঞ্জে নির্বাচনি আচরণ ভঙ্গ, এখনো ঝুলছে নৌকার ব্যানার-ফেস্টুন

    তফসিল ঘোষণার পরও অপসারণ হয়নি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ)আসনের নৌকার মনোনীত প্রার্র্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের নির্বাচনি প্রচারের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও পোস্টার। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর বাজারে রঙিন ফেস্টুনে নৌকা প্রতীক সম্বলিত নৌকামার্কায় ভোটচাইতে দেখা গেছে বর্তমান এই সংসদ সদস্যকে। এছাড়া শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়াবাজার ও কানসাট ইউনিয়নের ট্রাক টার্নিমাল এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব নির্বাচনি প্রচার সামগ্রী দেখা যায়।

    তবে প্রচার সামগ্রী অপসারণে প্রার্থীদের চিঠি দেয়া হয়েছে, যারা নির্বাচনি নির্দেশনা মানবেন না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন সহকারী রিটার্নিং ক র্মকর্তা। গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

    সহকারী রিটার্নিংঅফিস সূত্রে জানা গেছে-তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের আগাম নির্বাচনি প্রচারের ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণে মাইকিং ও চিঠি দিয়ে জানানো হয়েছে।

    এদিকে চিঠি দেয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো অপসারণ করেননি মনোনিত প্রার্র্থী। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি অনুযায়ী ৩ সপ্তাহের আগে কোন প্রকার নির্বাচনি প্রচারণা চালানো যাবেনা। কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ এ অনিয়ম করলে ৬ মাসের কারাদন্ড বা ৫০ হাজার টাকা  জরিমানার  বিধান রয়েছে। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নিবাহী কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান বলেন, নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের জন্য প্রতিটি ইউপি চেয়ারম্যানদের চিঠি দেয়া হয়েছে।

    উপজেলা প্রশাসনের পক্ষে শুক্রবার বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হয়েছে। কোনপ্রার্থী এসব অপসারণ না করলে শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য যে গত শুক্রবার সকাল ১০টায় শিবগঞ্জ ১ চাঁপাইনবাবগঞ্জ ৪৩ আসনের নৌকার প্রার্থী ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে তার নিজ বাস ভবনে শিবগঞ্জ থানা আওযামীলীগের ব্যানারে মতবিনিময় সভা ও খাবারের প্যাকেট বিতরণ করেছেন। যেখানে আওয়ামীলীগের মূল ধারার কোন নেতা ছিলেন না।  সেটিও নির্বাচনি আচরণ ভঙ্গের মধ্যে পড়ে জানিয়েছেন শিবগঞ্জ  উপজেলা নির্বাচন আফিসার আবুল কালাম আজান।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৭ ডিসেম্বর, ২০২৩ ০৮:১৬ পূর্বাহ্ন