শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে মহান বিজয় দিবস পালিত

    পিরোজপুর প্রতিনিধি

    ১৬ ডিসেম্বর, ২০২৩ ১১:১০ অপরাহ্ন

    পিরোজপুরে মহান বিজয় দিবস পালিত

    শ্রদ্ধা আর ভালোবাসায় পিরোজপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর ) সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় বলেশ্বর ঘাটের শহীদ স্মৃতি স্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

    সাথে সাথে শহরের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে ও সড়কে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

    এর পরে শহীদ স্মৃতি স্তম্ভে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম (পিপিএম), জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হেপী, পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান  মুজিবুর রহমান খালেক সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন ।

    এসময় জেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, জেলা তথ্য অফিস, সরকারী সোহরাওয়ার্দী কলেজ, সরকারী মহিলা কলেজ, সড়ক বিভাগ, এলজিইডি, গণপূর্ত বিভাহ,সহ জেলার বিভিন্ন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুলেল শ্রদ্ধা জানান।


    সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটস, গালর্স গাইড, সরকারী শিশু পরিবার, বিভিন্ন শিশু কিশোর ও যুব সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

    বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবেছে। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বেলা ১২টায় পিরোজপুর পৌরসভা মিলনায়তনে  মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারদের  সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার দেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক।

    বিকেলের জেলা স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় উক্ত ফুটবল ম্যাচ অংশগ্রহণ করেন জেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৬ ডিসেম্বর, ২০২৩ ১১:১০ অপরাহ্ন