শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৫ ডিসেম্বর, ২০২৩ ০৭:৪০ পূর্বাহ্ন

    শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

    শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫২তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আয়োজনে বৃহষ্পতিবার  সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের সমাধিস্থলে ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান. জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন, উপজেলার নির্বাহী অফিসার এ এফ এম আবু সুফিয়ান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুল ইসলাম শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধ সংসদ ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বজলার রহমান সনু, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ  সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজ সেবা অফিমার কাঞ্চন কুমার দাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার ও কর্মচারীগণ ও শিবগঞ্জ উপজেলা ও  ইউনিয়ন পর্যায়ের সকল বীরমুক্তিযোদ্ধাগণ।

    উল্লেখ্য যে, বুধবার রাতে সোনামসজিদ বালিয়াদিঘীতে অবস্থিত গণকবরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোক প্রজ্জলন ও বিশেষ মোনাজাত করা হয়। উল্ল্যেখ যে,  ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের উষালগ্নে মহানন্দা নদীর পাদদেশ রেহাইচরে ৭১’সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম লড়াকু বাংলার এই শ্রেষ্ঠ সন্তান বিজয় সুনিশ্চিত করেই তিনি পাকহানাবাহিনীর গুলিতে শহীদ হয়েছিলেন। পরে তাঁর মৃতদেহ ঐতিহাসিক ছোট সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৫ ডিসেম্বর, ২০২৩ ০৭:৪০ পূর্বাহ্ন