শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • নির্বাচনকে বানচাল করতে বিএনপি সন্ত্রাস ও ষড়যন্ত্র করছে: কাদের

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ ডিসেম্বর, ২০২৩ ১২:৩৬ পূর্বাহ্ন

    নির্বাচনকে বানচাল করতে  বিএনপি সন্ত্রাস ও ষড়যন্ত্র করছে: কাদের

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে বিএনপি সন্ত্রাস ও ষড়যন্ত্র করছে।

    মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর বিষয়ক উপ-কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

    ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বানচাল করার জন্য বিএনপি সন্ত্রাস ও ষড়যন্ত্র করছে। তাদের সাথে কিছু বিদেশিদেরও হাত আছে। এখানে বিদেশিদের কারও কারও সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। তারা আধিপত্য বিস্তার করতে চায়। তাদের ভূ-রাজনৈতিক স্বার্থ রয়েছে।

    নির্বাচন নিয়ে আমরা একটা চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি, সম্মানের সঙ্গে এ চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,  গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার আরেকটি চমৎকার সুযোগ আমাদের সামনে এসেছে। সংকটকে সম্ভাবনায় রূপ দেয়ার এই কঠিন লড়াইয়ে কান্ডারি শেখ হাসিনা। বর্তমান সংকট পেরিয়ে যেতে যে দিকনির্দেশনা তিনি দিয়েছেন, সেটিকে অক্ষরে অক্ষরে মেনে এগিয়ে যেতে হবে। এর কোনো রকম ব্যতয় করা যাবে না।

    ওবায়দুল কাদের বলেন, রাজনীতিবিদ শুধু নির্বাচন নিয়ে ভাবে। এতে সম্মানের সঙ্গে জেতা চ্যালেঞ্জ। এটি অতিক্রম করতে হবে। এবার বিএনপি অংশ না নেয়ায় গোটা দুনিয়ার যে প্রতিক্রিয়া তা কাটাতে নির্বাচন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ করতে হবে।

    তিনি বলেন, কোনও নীলনকশার নির্বাচন হবে না। জনগণ তাদের ম্যান্ডেট দেবে। এখনও বিরোধী দলীয় পার্লামেন্ট ভেঙে দেয়া হয়নি, সুপ্ত আছে। সেই হিসেবে সংসদীয় দলের নেতা রওশন এরশাদ। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তাদের দলের অভ্যন্তরীণ কথা বলেছেন। শুধু একটি কথাতেই জাতীয় পার্টির (জাপা) সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কমে আসবে- এমনটি নয়। দল হিসেবে জাপার সঙ্গে এলায়েন্স হবে না- এটা এখনও প্রধানমন্ত্রী বলেননি।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ, সদস্য সচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    ১৩ ডিসেম্বর, ২০২৩ ১২:৩৬ পূর্বাহ্ন

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    ১৩ ডিসেম্বর, ২০২৩ ১২:৩৬ পূর্বাহ্ন