শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কাউখালীতে জাতীয় ভিটামিন'এ'প্লাস ক্যাম্পেইন শুভ উদ্বোধন

    পিরোজপুর প্রতিনিধি

    ১৩ ডিসেম্বর, ২০২৩ ১২:৩১ পূর্বাহ্ন

    কাউখালীতে জাতীয় ভিটামিন'এ'প্লাস ক্যাম্পেইন শুভ উদ্বোধন

    সারা দেশে জাতীয় ভিটামিন 'এ'প্লাস প্রচারাভিযান ও শিশুদের ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি শুরু হচ্ছে। তার ধারাবাহিকতায় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার (১২ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় জাতীয় ভিটামিন 'এ ' প্লাস ক্যাম্পেইন শুভ উদ্বোধন করা হয়।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুজন সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সজল মোল্লা। কৃষিবিদ চাঁদ সুলতানা জুই। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। উপজেলা ইপিআই কর্মকর্তা সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: সুজন সাহা  জানান, জাতীয় ভিটামিন 'এ'প্লাস ক্যাম্পেইন চলাকালে ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি জন্মের পরপর নবজাতক শিশুকে শালদুধ খাওয়ানো, ৬ মাস পর্যন্ত শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ানো, শিশুর ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণমত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বার্তাও প্রচার করা হবে বলে জানান।তিনি জাতীয় ভিটামিন 'এ'প্লাস ক্যাম্পেইন-২০২৩ সফল করতে সবার সার্বিক সহযোগিতা প্রার্থনা করেন।

    স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ লাখ ৮৭ হাজার ৫০০ জন শিশুকে নীল রঙের 'এ'প্লাস’ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৩০ লাখ ২ হাজার শিশুকে  লাল রঙের একটি করে 'এ'ক্যাপসুল খাওয়ানো হবে। দিনব্যাপী কর্মসূচিতে দেশের সব সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং ভ্রাম্যমাণ স্বাস্থ্য কেন্দ্রে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে।এসব কেন্দ্রে টিকা খাওয়ানোর দায়িত্বে থাকবেন ২ লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবী ও ৪০ হাজার স্বাস্থ্যকর্মী।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৩ ডিসেম্বর, ২০২৩ ১২:৩১ পূর্বাহ্ন