শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরপুরে স্বতন্ত্রপ্রার্থীর কর্মী সমর্থককে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

    পিরোজপুর প্রতিনিধি

    ১৩ ডিসেম্বর, ২০২৩ ১২:২৯ পূর্বাহ্ন

    পিরোজপুরপুরে স্বতন্ত্রপ্রার্থীর কর্মী সমর্থককে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

    পিরোজপুরে সদর উপজেলায় নির্বাচনি সহিংসতার জেরে সতন্ত্রপ্রার্থী এ কে এম এ আউয়াল এর কর্মী সমর্থক লালন ফকিরকে হত্যার প্রতিবাদে ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল পথসভা করেছে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার বেলা ১১টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিলাশ চত্তরে পথসভায় মিলিত হয়।

    বিক্ষোভ মিছির শেষে পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খান মো: আলাউদ্দিন, পৌর আওয়ামীলীগের সভঅপতি সাদউল্লাহ লিটন, সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার।

    এসময় বক্তারা লালন ফকিরের হত্যায় অভিযুক্তদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।

    পিরোজপুর সদর থানার ওসি আশিকুজ্জামান এবিষয়ে জানান, পুলিশের টিম তৎপর রয়েছে তারা মাঠে কাজ করছে। এ বিষয়ে মামলা প্রকৃয়াধীন রয়েছে। আশা করা যাচ্ছে অতি দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

    উল্লেখ্য, শনিবার (০৯ ডিসেম্বর) পিরোজপুর-০১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল এর এক কর্মীসভা থেকে বাড়ি ফেরার পথে শারিকতলা ইউনিয়নে লালন ফকিরকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ। এর দুই দিন পরে সোমবার সন্ধ্যায় চিকিৎসারত অবস্থায় লালন ফকির ঢাকার একটি হাসপাতালে মারা যায়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৩ ডিসেম্বর, ২০২৩ ১২:২৯ পূর্বাহ্ন