শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে নির্বাচনি সহিংসতার জেড়ে হামলায় আহত যুবকের মৃত্যু

    পিরোজপুর প্রতিনিধি

    ১২ ডিসেম্বর, ২০২৩ ০৮:৫৬ পূর্বাহ্ন

    পিরোজপুরে নির্বাচনি সহিংসতার জেড়ে হামলায় আহত যুবকের মৃত্যু

    পিরোজপুর সদর উপজেলার নির্বাচনী সহিংসতার জেরে হামলায় গুরতর আহত লালন ফকির নামে যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জনান নিহত লালনের বাবা হান্নান ফকির। এঘটনাকে কেন্দ্র করে পিরোজপুর শহরে জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রাতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।

    লালন ফকির (২৮) সদর উপজেলার পৌর এলাকার ডুমুরিতলা ০৯ নং ওয়ার্ডের হান্নান ফকিরের পুত্র।

    নিহত লালনের বাবা হান্নান ফকির জানান, শনিবার রাত আটটার দিকে সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের কুমিরমরা ফেরিঘাট থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার বাবু শেখ এর নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল লালনকে ধাওয়া করে। এরপর সেখানে থেকে দৌড়ে পালানোর সময় হামলাকারীরা লালনকে আটক করে ধারালো অস্র দিয়ে উপর্যপরি কুপিয়ে তার হাত ও পা প্রায় বিচ্ছিন্ন করে ফেলে। এরপর তাকে মৃত ভেবে পাশের একটি ডোবায় ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে অবস্থার অবনতি দেখে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে রোববার ঢাকায় নেওয়া হয়। ধারালো অস্রের আঘাতে লালনের দুই পা ও দুই হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে ত্রিশটির বেশি কোপের আঘাত রয়েছে। চিকিৎসারত অবস্থায় ঢাকায় মৃত্যু হয় লালনের।

    পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমির হোসেন মাঝি জানান, হামলার শিকার লালন পিরোজপুর- ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়াল এর এক কর্মীসভায় অংশ নিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ বাবু শেখ লোকজন নিয়ে লালনের উপর হামলা করেছে। শনিবার রাজনৈতিক সহিংসতার জের ধরে লালনকে কুপিয়ে জখম করা হলে আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় লালন মারা যায়। তার শরীরে ৩১ টির বেশি ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।

    অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) শেখ মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে হত্যা মামলা হিসেবে মামলা রুজু করা হবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ১২ ডিসেম্বর, ২০২৩ ০৮:৫৬ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১২ ডিসেম্বর, ২০২৩ ০৮:৫৬ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ১২ ডিসেম্বর, ২০২৩ ০৮:৫৬ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ১২ ডিসেম্বর, ২০২৩ ০৮:৫৬ পূর্বাহ্ন