শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দোহা ফোরামে প্যানেল অধিবেশনের সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১২ ডিসেম্বর, ২০২৩ ০৮:৪৬ পূর্বাহ্ন

    দোহা ফোরামে প্যানেল অধিবেশনের সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কাতারের দোহা ফোরামে ‘ভ্যাকসিন ইনোভেশন অ্যান্ড গ্লোবাল হেলথ রেজিলিয়েন্স : লেসনস ফ্রম কোভিড-১৯ অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল সেশনে সভাপতিত্ব করেন।

    সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিবেশন চলাকালে তিনি ভ্যাকসিনকে জনপণ্যে পরিণত করার আহ্বান জানান যাতে বাংলাদেশসহ অন্যান্য দেশ টিকা উৎপাদন করতে পারে।

    পররাষ্ট্রমন্ত্রী কোভিড-১৯ চলাকালে এবং এর আগে টিকা প্রদানে বাংলাদেশের সাফল্য ও অর্জনের ওপর আলোকপাত করেন।
    তিনি বলেন, কোভিড-১৯-এর সময় বাংলাদেশ ভ্যাকসিন সংগ্রহের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং জনগণকে তা বিতরণের ক্ষেত্রে কোনো বৈষম্য করেনি।
    ড. মোমেন বাংলাদেশে ভ্যাকসিন ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি প্রদানের জন্য আন্তর্জাতিক দাতা দেশ ও সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
    তিনি আরো বলেন, বাংলাদেশি প্রবাসীরাও তাদের মাতৃভূমিতে ভ্যাকসিন পাঠানোর ক্ষেত্রে ভূমিকা পালন করেছে।

    পররাষ্ট্রমন্ত্রী লন্ডনে চ্যাথাম হাউসের রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সিইও ব্রনওয়ান ম্যাডক্সের পরিচালনায় আলোচনায় অংশ নেন। কাতারের প্রধানমন্ত্রী এবং আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কের প্রধান ও সিইওরাও এতে উপস্থিত ছিলেন।
    ড. মোমেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাশিম আল থানির আমন্ত্রণে দোহা ফোরামে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

    ‘বিল্ডিং শেয়ার্ড ফিউচার’ প্রতিপাদ্য নিয়ে বার্ষিক দোহা ফোরামের ২১ তম সংস্করণ অনুষ্ঠিত হয়।
    এ ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, সরকারি নেতৃবৃন্দ, বেসরকারি খাতের প্রতিনিধি, সুশীল সমাজ ও বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ একত্রিত হয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে বিভিন্ন ইস্যুতে সংলাপ ও কূটনীতি তৎপরতা উৎসাহিত করে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১২ ডিসেম্বর, ২০২৩ ০৮:৪৬ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১২ ডিসেম্বর, ২০২৩ ০৮:৪৬ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ১২ ডিসেম্বর, ২০২৩ ০৮:৪৬ পূর্বাহ্ন