শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আলী আযমের ইন্তেকাল

    পিরোজপুর প্রতিনিধি

    ১২ ডিসেম্বর, ২০২৩ ১২:১৬ পূর্বাহ্ন

    পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আলী আযমের ইন্তেকাল

    পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আযমের ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……. রাজিউন)। তিনি গত রবিবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মস্তিস্কে রক্তক্ষরণ ও কিডনী রোগে ভুগে মারা যান। প্রায় তিন সপ্তাহ আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার একাধিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৭ বছর। মরহুম স্ত্রী ও এক ছেলেসহ বহু গুনগ্রাহী, আত্মীয়-স্বজন রেখে গেছেন।

    সোমবার যোহর নামাজের পর তাঁর কর্মস্থল কলেজ মাঠে নামাজে জানাজার পর পিরোজপুর পৌর কবরস্থানে দাফন করা হয়। জানাজায় পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানসহ জেলা শহরের সরকারি কর্মকর্তা, পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন কলেজের সহকর্মীবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শহরের বিভিন্নস্তরের মানুষ এবং শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

    মরহুম আলী আযম শহরের খ্যাতনামা হোমিও চিকিৎসক মরহুম সৈয়দ আমজাদ হোসেনের ছেলে।

    অধ্যক্ষ সৈয়দ আলী আজমের মৃত্যুতে বশেমুরবিপ্রবিপি উপাচার্যের শোক :
    পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আলী আজমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি) এর উপাচার্য বিশিষ্ট মনোবিজ্ঞানী অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন।
    এক শোকবার্তায় বশেমুরবিপ্রবিপি উপাচার্য বলেন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আলী আজম আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই ছিলেন। আমি পিরোজপুরে একটি নতুন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার দায়িত্ব পাওয়ার পর তিনি আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন। এজন্য আমি তার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ১২ ডিসেম্বর, ২০২৩ ১২:১৬ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১২ ডিসেম্বর, ২০২৩ ১২:১৬ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ১২ ডিসেম্বর, ২০২৩ ১২:১৬ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ১২ ডিসেম্বর, ২০২৩ ১২:১৬ পূর্বাহ্ন