শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • চার হাত-পা বিচ্ছিন্ন, শরীরে অর্ধশত জখম

    মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হামলায় আহত যুবক

    পিরোজপুর প্রতিনিধি

    ১১ ডিসেম্বর, ২০২৩ ০৭:৪৮ পূর্বাহ্ন

    মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হামলায় আহত যুবক

    পিরোজপুরে এলাকায় আধিপত্য বিস্তারের জেরে ধারালো অস্রের উপর্যপরি আঘাতে গুরতর আহত লালন ফকির মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শনিবার রাতে তাকে প্রতিপক্ষরা কুপিয়ে গুরুতর জখমের পর প্রথমে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে আজ রোববার ঢাকায় নেওয়া হয়। ধারালো অস্রের আঘাতে লালনের দুই পা ও দুই হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে অর্ধশত কোপের আঘাত রয়েছে।

    শনিবার রাত আটটার দিকে সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের কুমিরমরা ফেরিঘাট থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার রশিদ শেখ এর ছেলে বাবু শেখ এর নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল লালনকে ধাওয়া করে। এরপর সেখানে থেকে দৌড়ে পালানোর সময় হামলাকারীরা লালনকে আটক করে ধারালো অস্র দিয়ে উপর্যপরি কুপিয়ে তার হাত ও পা প্রায় বিচ্ছিন্ন করে ফেলে। এরপর তাকে মৃত ভেবে পাশের একটি ডোবায় ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা বলে জানায় লালনের পরিবার। পরবর্তীতে লালনের লোকজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়।

    পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমির হোসেন মাঝি জানান, হামলার শিকার লালন পিরোজপুর- ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়াল এর এক কর্মসূচিতে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ বাবু শেখ লোকজন নিয়ে লালনের উপর হামলা করেছে। লালনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানান জেলা হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ রফিকুল ইসলাম। তার অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে খুলনায় পাঠিয়ে দেওয়া হয়েছিল।

    এ ঘটনায় এখনও কেউ থানায় কোন অভিযোগ দায়ের করেনি বলে জানান অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে থাকা পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান। তবে ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য অভিযান চলছে বলে জানান তিনি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ১১ ডিসেম্বর, ২০২৩ ০৭:৪৮ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১১ ডিসেম্বর, ২০২৩ ০৭:৪৮ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ১১ ডিসেম্বর, ২০২৩ ০৭:৪৮ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ১১ ডিসেম্বর, ২০২৩ ০৭:৪৮ পূর্বাহ্ন