শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • কাউখালী সদর ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় অনুষ্ঠিত

    পিরোজপুর প্রতিনিধি

    ১০ ডিসেম্বর, ২০২৩ ১১:৪৫ অপরাহ্ন

    কাউখালী সদর ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় অনুষ্ঠিত

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কাউখালী  উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ থেকে উন্নত সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ রুপান্তর কল্পে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতাকর্মীদের দৃঢ়তার সাথে কাজ করার লক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    রোববার (১০ ডিসেম্বর) বিকেলে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট রেজাউল তালুকদার স্বপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় ইউনিয়ন আওয়ামীলীগের  কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় বক্তারা বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নাই। আমরা আশাবাদী বর্তমান সরকারের উন্নয়নচিত্রকে ধারন করে জনগণ আওয়ামীলীগ সরকারের প্রতি আবারো আস্থা রাখবেন। নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে চাইছে। বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। কোন অপশক্তি উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে পারবে না বলে সকলে হুশিয়ারী উচ্চারণ করেন। কাউখালী সদর ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে বর্তমান সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে। কোন অপশক্তি  পারবেনা দেশের উন্নয়ন রুখে দিতে। বর্তমান সরকারের সঙ্গে এখন দেশের সাধারণ জনগণ আছে। সাধারণ জনগণ দেশের উন্নয়নের জন্য বর্তমান সরকারকে আবারও ক্ষমতায় দেখতে চায়।

    উপজেলা আওয়ামীলীগের নির্দেশনা অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিকল্পনা বাস্তবায়নের স্বিদ্ধান্ত গৃহীত হয় মতবিনিময় সভায়। এ সময় সদর ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অন্তর্গত ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মাঠ পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১০ ডিসেম্বর, ২০২৩ ১১:৪৫ অপরাহ্ন