শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে বেশী দামে পেঁয়াজের বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

    পিরোজপুর প্রতিনিধি

    ১০ ডিসেম্বর, ২০২৩ ০১:০৭ পূর্বাহ্ন

    পিরোজপুরে বেশী দামে পেঁয়াজের বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

    পিরোজপুর শহরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় বাজার পরিদর্শন করে দুই ব্যবসায়ীকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    শনিবার (৯ নভেম্বর)দুপুরে পিরোজপুর শহরের পৌর কাঁচাবাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করা এবং মূল্য তালিকা না রাখায় দুই ব্যবসায়ীকে মোবাইল কোর্ট পরিচালনা এ জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

    জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার জন্য দুইজন ব্যবসায়ীকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এদের মধ্যে বিনয় পাল নামে এক পাইকারী ব্যবসায়ীকে ১০ হাজার টাকা এবং অন্য একজন খুচরা বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কফিল উদ্দিন মাহামুদ জানান, জেলা ম্যাজিষ্ট্রেট মহোদয়ের নির্দেশে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় পিরোজপুর পৌর কাঁচামাল বাজারে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দুইজন অসাধু ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলমান থাকবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১০ ডিসেম্বর, ২০২৩ ০১:০৭ পূর্বাহ্ন