শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • নাজিরপুরে স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়াল সমর্থনের কর্মী সমাবেশে হামলার অভিযোগ

    পিরোজপুর প্রতিনিধি

    ১০ ডিসেম্বর, ২০২৩ ০১:০৪ পূর্বাহ্ন

    নাজিরপুরে স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়াল সমর্থনের কর্মী সমাবেশে হামলার অভিযোগ

    পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংঙ্গা ইউনিয়নে পিরোজপুর-০১ আসনের স্বতন্ত্রপ্রার্থী এ কে এম এ আউয়াল সমর্থনের কর্মী সমাবেশে নৌকার স্লোগান দিয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বিকেলে নাজিরপুরের মাটিভাংঙ্গা ইউনিয়নে ০৪ নং ওয়ার্ডে বড়ইবুনিয়া বাজারে পিরোজপুর-০১ আসনের সতন্ত্রপ্রার্থী এ কে এম এ আউয়াল সমর্থিত কর্মী সভায় এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান মাটিভাংঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিপ্তেন মজুমদার বাপ্পি।

    কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলার আওয়ামীলীগের সহ সভাপতি আফজাল হোসেন খান সহ স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

    মাটিভাংঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিপ্তেন মজুমদার বাপ্পি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমূখর করতে ভোটারদের উপস্থিতি বাড়াতে সতন্ত্রপ্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল সমর্থিত কর্মী সমাবেশ করার সময় নৌকা স্লোগন দিয়ে অর্ধ শতাধিক লোক কর্মী সমাবেশে হামলা করে ভাংচুড় চালায়। এতে আমাদের পাঁচ জন নেতাকর্মী আহত হয়। আমাদের নেতাকর্মীরা ছন্নছাড়া হয়ে বিচ্ছিন্ন ভাবে চলে যেতে বাধ্য হয়।

    মাটিভাংঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বেলায়েত হোসেন জানান, আমাদের শান্তিপ্রিয় কর্মীসভা ছাত্রলীগ যুবলীগের নামধারী কিছু লোক দেশিয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছে। তারা অনেকটা অবরুদ্ধ চিকিৎসা নিতেও পারছে না।

    নাজিরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান মাটিভাংঙ্গা ইউনিয়নে একই এলাকায় নৌকা ও সতন্ত্রপ্রর্থী কর্মী সভা ছিলো তাদের মধ্যে কিছুটা হাতা হাতি হয়েছে তবে বড় কোন ঘটনা ঘটেনি। এ বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ করেনি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ১০ ডিসেম্বর, ২০২৩ ০১:০৪ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১০ ডিসেম্বর, ২০২৩ ০১:০৪ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ১০ ডিসেম্বর, ২০২৩ ০১:০৪ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ১০ ডিসেম্বর, ২০২৩ ০১:০৪ পূর্বাহ্ন