শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • মঠবাড়িয়ায় পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের যৌথসভা

    পিরোজপুর প্রতিনিধি

    ৮ ডিসেম্বর, ২০২৩ ০৯:০১ পূর্বাহ্ন

    মঠবাড়িয়ায় পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের যৌথসভা

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঠবাড়িয়া পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প‌তিবার সকাল ১০ টায় মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মূখ চত্বরে অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরেজপুর -৩ মঠবাড়িয়া আসনে নৌকার মনোনীত প্রার্থী আশরাফুর রহমান।

    মঠবাড়িয়া উপজেলা সেচ্ছা‌সেবকলী‌গের সাবেক সভাপতি আলাউদ্দিন আল আজা‌দের সঞ্চালনায় সভাপতি হিসেবে বক্তব্য দেন,উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি র‌ফিউদ্দিন আহ‌মেদ ফের‌দৌস,পৌর আ.লীগের সভাপতি আলতাফ হো‌সেন আফজাল, মঠবাড়িয়া উপজেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহআলম দুলাল, মাওঃ আবুল কালাম আজাদ, পৌরসভা আ.লীগের সহ-সভাপতি হেমায়েত উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বাদশা, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, তুষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, বেতমোর রাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার আকন, সাপলেজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজ মিয়া, আ.লীগ নেতা মিজানুর রহমান মিলন, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম সোহাগ, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম রাজু, সাবেক সাধারণ সম্পাদক মসিউর রহমান মর্তুজা, পৌরসভা আ.লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রত্যেক ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক প্রমুখ।

    বক্তারা বলেন, ৪০ বছর পরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা একজন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানকে নৌকার মনোনয়ন দেওয়ায় মঠবাড়িয়াবাসি আনন্দিত । আমরা সকল বিভেদ ভুলে নৌকা প্রতীক বিজয়ী করতে অঙ্গীকারবদ্ধ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ৮ ডিসেম্বর, ২০২৩ ০৯:০১ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৮ ডিসেম্বর, ২০২৩ ০৯:০১ পূর্বাহ্ন