শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জের ককটেল, বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৭ ডিসেম্বর, ২০২৩ ০৯:১৬ পূর্বাহ্ন

    শিবগঞ্জের ককটেল, বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

    শিবগঞ্জে ককটেল,ককটেল তৈরীর সরঞ্জাম, দেশীয় অস্ত্র সহ ককটেল তৈরীর কারিগর তরিকুল নামে একজন যুবককে আটক করেছে র‌্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার সদস্যরা।

    বুধবার সকালে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার পাঁচ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার র‌্যাবের একটি আভিযানিক দল জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের  ঈদগাহ মোড়ে অভিযান চালিয়ে ককটেল তৈরীর কারিগর  ও মনাকষা ইউনিয়নের রাজনগর হাঙ্গামী গ্রামের মৃত ইয়াসিন আলির ছেলে তরিকুল ইসলাম (২৮)কে আটক করে। আটককৃত তরিকুলের দেয়া তথ্য মতে তরিকুল ইসলামের সরদার সাইদুল ইসলাম ওরফে রানা(৫৫)র গোপন আস্তানায় অভিযান চালিয়ে পাঁচটি তাজা ককটেল, লোহার তৈরী ১১ টি হাঁসুয়া, কুড়াল সদৃশ দুইটি  স্টীলের পাইপ, পাঁচটি চাকু,একটি মোবাইল ফোন,ককটেল তৈরীর কাজে ব্যবহারিত ১৭টি জর্দ্দার খালি কৌটা, বেøডের ভাঙ্গা  অংশ  ২৫০ গ্রাম,বিস্ফোরক দ্রব্য সদৃশ কাঁচের টুকরা  ৪০গ্রাম,লাল রঙের দুটি স্বচ্ছ টেপ উদ্ধার করা হয়।

    এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং আটককৃত তরিকুল ইসলামকে পুলিশের সহায়তায় মামলায় গেস্খফতার দেখিয়ে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৭ ডিসেম্বর, ২০২৩ ০৯:১৬ পূর্বাহ্ন