শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বাউবি’র নতুন লোগো উন্মোচন

    নিজস্ব প্রতিবেদক

    ৫ ডিসেম্বর, ২০২৩ ১০:৫৩ পূর্বাহ্ন

    বাউবি’র নতুন লোগো উন্মোচন

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সোমবার উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার তাঁর কার্যালয়ের সামনে সকল শিক্ষক কর্মকতা কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠানিকভাবে বাউবির নতুন লোগো উন্মোচন করেন।

    বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে নতুন লোগো সর্ম্পকিত ভাবনা নিয়ে তিনি বলেন, বাউবিকে বদলে দেয়ার প্রত্যয় নিয়ে উন্মোচিত হলো নতুন লোগো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার পরিকল্পনা করেছিলেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে বাউবি জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী এবং অর্ন্তভূক্তিমূলক ডিজিটাল সমাজ গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার রূপকল্প বাস্তবায়ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও ডেল্টাপ্ল্যান বাস্তবায়নের পরিকল্পনাকে সামনে রেখেই বাউবি কাজ করে যাচ্ছে। গণমানুষের মাঝে শিক্ষার আলো জ্বালাতে এবং গণতন্ত্রের বিকাশে সরকারের ডিজিটাল শিক্ষা বাস্তবায়ন ও শিক্ষার মানোন্নয়নে বাউবি অনন্য ভূমিকা পালন করে চলেছে। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ সৃজনের লক্ষ্যে বাউবির সকলকে নতুন লোগো ও নতুন বছরকে সামনে রেখে দৃঢ় প্রত্যয় নিয়ে নিষ্ঠা ও সততার সাথে নতুন উদ্যমে কাজ করার আহবান জানান।

    বাউবির নতুন লোগোতে নানা অঙ্গীকার ও নানা উপলব্দি সঞ্জীবিত হয়েছে। নতুন লোগোতে প্রযুক্তি নির্ভর উন্মুক্ত ও দূরশিক্ষণ, চতুর্থ শিল্পযুগ ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতীকী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত বাংলা নাম বাউবি ও ইংরেজি নাম ইঙট এর বর্ণ তিনটি স্থান অনুপাতে অর্ধমূর্ত ও মূর্তভাবে এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সরাসরি অর্ধবৃত্তাকারে উপস্থাপন ও রঙের বিন্যাস দেখানো হয়েছে।

    লোগো উন্মোচন অনুষ্ঠানে বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলমসহ বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাউবির আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। পরে, নতুন লোগো সম্বলিত বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য। বাউবি’র পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ.ফ.ম মেজবাহ উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৫ ডিসেম্বর, ২০২৩ ১০:৫৩ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ৫ ডিসেম্বর, ২০২৩ ১০:৫৩ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৫ ডিসেম্বর, ২০২৩ ১০:৫৩ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৫ ডিসেম্বর, ২০২৩ ১০:৫৩ পূর্বাহ্ন