শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ ২ জন আটক

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৫ ডিসেম্বর, ২০২৩ ০৯:১৪ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ ২ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ১৭৪ গ্রাম হেরোইন ও ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করা হয়েছে।

    আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই পালসার সম্রাটের স্ত্রী হালিমা (৪৫) ও শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষীপুর বোগলাউড়ি ড্রামের  শ্রী বিশু রবিদাসের ছেলে শ্রী প্রেম কুমার দাস (৩৭)।জানাগেছে, ৩ ডিসেম্বর রোববার বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আসগর আলীর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স শহরের শান্তিমোড় থেকে হালিমাকে ১৭৪ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

    অপরদিকে একই দিন অন আরেকটি দল সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফয়সাল হাসানের নের্তৃত্বে ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স প্রেম কুমারকে ৬০০ পিস ইয়াবাসহ শিবগঞ্জের বোগলাউড়ি বাজার থেকে আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম এর সার্বিক নির্দেশক্রমে ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব মো. বাবুল উদ্দীন সরদারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান দুটি পরিচালনা করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৫ ডিসেম্বর, ২০২৩ ০৯:১৪ পূর্বাহ্ন