শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শাহজাহান ওমরের জনসমাবেশে আগ্নেয়াস্ত্র প্রদর্শন

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৫ ডিসেম্বর, ২০২৩ ০১:২৪ পূর্বাহ্ন

    শাহজাহান ওমরের জনসমাবেশে আগ্নেয়াস্ত্র প্রদর্শন

    ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আওয়ামিলীগের মনোনীত প্রার্থী শাহজাহান ওমর বীর উত্তমের জনসমাবেসে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। তিনি বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেতা। এর আগে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক আইন প্রতিমন্ত্রী ছিলেন। একটি পিস্তল ও একটি আগ্নেয়াস্ত্র নিয়ে বিএনপি’র নেতাকর্মীদের নিয়ে আওয়ামীলীগের এক সমাবেশে উপস্থিত হন।


    সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় কাঁঠালিয়া উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীদের উপজেলা বিএনপি’র সভাপতি ও সাধারন সম্পাদকে পরিচয় করিয়ে দেন। এসময় সমাবেশে শাহজাহান ওমরের বাম পাশে আগ্নেয়অস্ত্র হাতে নিয়ে কাঁঠালিয়া উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল জলিল মিয়াজী চেয়ারে বসা ছিলেন। তারপাশে ছিলেন সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন কবির হাওলাদার। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


    জনসমাবেশে শাহজাহান ওমর বলেন, কাঁঠালিয়া আওয়ামীলীগের কোন গ্রুপিং থাকতে পারবে না। এখানে তরুনলীগ, কিবরিয়ালীগ, বুড়ালীগ ও বাচ্চা লীগ থাকতে পারবে না। এখানে থাকবে শুধু শেখ হাসিনা গ্রুপ। তিনি আরও বলেন, আমি এবং বিএনপি’র দলবলসহ আপনাদের মেহমান আমাদের বরণ করে নিবেন। আমরা শিক্ষিত লোক, আমাদেরকে সম্মান করলে আপনাদেরকেও সম্মান করবো”।

    এসময় তিনি আওয়ামীলীগ ও বিএনপি’র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। আগামী ১১ ডিসেম্বরের পরে আবার দেখা হবে বলে জানান। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা ফুলের তোরা নিয়ে আসলেও শাহজাহান ওমরকে ফুল দেয়ার সুযোগ না দেয়ায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।


    আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে বসা কাঁঠালিয়া উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল জলিল মিয়াজী বলেন,  আগ্নেয়াস্ত্রটি ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমরের লাইসেন্সকৃত বৈধ অস্ত্র থানার অনুমতি নিয়ে তিনি কাঁঠালিয়া আসছেন। এবং তখন কাঁঠালিয়া থানার ওসি উপস্থিত ছিলেন। আমার কাছে রাখতে বলছেন তাই আমি রাখছি। তার সাথে আরো লাইসেন্সকৃত পিস্তল ছিলো।


    এবিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আমিসহ ওই জনসমাবেশ কোন পুলিশ কর্মকর্তা ছিলো না। পুলিশ আইন শৃঙ্খলা ডিউটিতে ছিলো। আইনগত ভাবে তিনি অস্ত্র নিয়ে জনসমাবেশ করতে পারবে না।


    ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম বলেন, নির্বাচনে কোন প্রার্থী অস্ত্র ব্যবহার করতে পারবে না এমন কোন নির্দেশনা এখনও পাইনি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ৫ ডিসেম্বর, ২০২৩ ০১:২৪ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৫ ডিসেম্বর, ২০২৩ ০১:২৪ পূর্বাহ্ন