শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চায়না-সাউথইস্ট এশিয়ান সিম্পোজিয়ামে আমন্ত্রণ পেলেন প্রফেসর মনজুর আহমেদ

    নিজস্ব প্রতিবেদক

    ৪ ডিসেম্বর, ২০২৩ ০৯:১৪ পূর্বাহ্ন

    চায়না-সাউথইস্ট এশিয়ান সিম্পোজিয়ামে আমন্ত্রণ পেলেন প্রফেসর মনজুর আহমেদ

    ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ইমেরিটাস ও প্রখ্যাত শিক্ষাবিদ ড. মনজুর আহমেদকে “২০২৩ চায়না-সাউথইস্ট এশিয়ান সিম্পোজিয়াম টুয়ার্ড ইকোলজিক্যাল সিভিলাইজেশন: এডুকেশন ফর সাস্টেইনেবল রুরাল ডেভেলপমেন্ট” এ প্রধান বক্তা হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। ৯-১১ ডিসেম্বর চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে।

    ২০১০ সাল থেকে ইউনেস্কো অধিভুক্ত ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার ফর রুরাল এডুকেশন (ইনরুলড) এর বোর্ড সদস্য এবং এই ইভেন্ট চলাকালে তিনি  ইউনেস্কো ইনরুলডের গভর্নিং বোর্ডের অধিবেশনেও অংশগ্রহণ নেবেন। ইনরুলডের “এডুকেশন অ্যান্ড ট্রেনিং ফর রুরাল ট্রান্সফরমেশন: স্কিলস, জবস, ফুড অ্যান্ড গ্রিন ফিউচার টু কমব্যাট পোভার্টি” শীর্ষক গবেষণা প্রতিবেদন তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যা গ্রামীণ সমস্যা মোকাবেলায় তার গবেষণাকর্মসমূহেরই প্রতিচ্ছবি।

    এই সিম্পোজিয়োমে সমন্বিত এবং গ্রামীণ উন্নয়নের জন্য শিক্ষাকে কীভাবে কাজে লাগানো যায় সেই বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রফেসর মনজুর আহমেদ। টেকসই পল্লী উন্নয়নের ক্ষেত্রে অর্জিত বিস্তৃত অভিজ্ঞতা তার এই বক্তব্যে ফুটে উঠবে।

    প্রফেসর মনজুর আহমেদ সম্পর্কে:
    ড. মনজুর আহমেদ ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট এর প্রতিষ্ঠাতা ডিরেক্টর এর দায়িত্ব পালন করেছেন। গবেষণা এবং শিক্ষায় তার অবদান দেশের শিক্ষানীতি এবং পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন সাধন করছে যার লক্ষ্য হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, অনানুষ্ঠানিক শিক্ষা এবং লাইফ লং লার্নিং এর সমন্বয়ে গঠিত জাতীয় শিক্ষা ব্যবস্থায় গুণমান ও সমতা অর্জন।

    ড. মনজুর আহমেদ বাংলাদেশ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (বিইএন) এর চেয়ার এবং কাউন্সিল অফ ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন (সিএএমপিই) এর ভাইস চেয়ারের দায়িত্ব পালন করছেন। সেই সাথে তিনি ইদান এডুকেশন ফাউন্ডেশন এর অ্যাডভাইজরি বোর্ড মেম্বারের দায়িত্বও পালন করছেন। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি ইউনিসেফ এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি নিউইয়র্কে সিনিয়র এডুকেশন অ্যাডভাইজার, চীন, ইথিওপিয়া এবং জাপানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কানেটিকাটের এসেক্সে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল ডেভেলপমেন্টে সিনিয়র রিসার্চার এর দায়িত্বও পালন করেছেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৪ ডিসেম্বর, ২০২৩ ০৯:১৪ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ৪ ডিসেম্বর, ২০২৩ ০৯:১৪ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৪ ডিসেম্বর, ২০২৩ ০৯:১৪ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৪ ডিসেম্বর, ২০২৩ ০৯:১৪ পূর্বাহ্ন