শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জ আসনের ২ প্রার্থীর মনোনয়ন বাতিল

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৪ ডিসেম্বর, ২০২৩ ০৮:৫২ পূর্বাহ্ন

    শিবগঞ্জ আসনের ২ প্রার্থীর মনোনয়ন বাতিল

    চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ও সফিকুল ইসলামের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।রবিবার (০৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে তাঁদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন, রিটার্নিং কর্মকর্তা ও
    জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

    সৈয়দ নজরুল ইসলামের মনোনয়নপত্রের সাথে যুক্ত ভোটার তালিকায় একজন মৃত ভোটারের স্বাক্ষর থাকায় ও সফিকুল ইসলাম  এক শতাংশ ভোটারের নাম ও স্মাক্ষরের  বালিকা না থাকায় মনোনয়ন বাতিল করা হয়। তবে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানান, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। আইন অনুসারে, কোনো স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন দাখিল করার সময় তাকে সংশ্লিষ্ট আসনের এক শতাংশ ভোটারের নাম-পরিচয়সহ স্বাক্ষর নিয়ে আবেদনের সঙ্গে জমা দিতে হয়। সেখান থেকে একজন তদন্ত কর্মকর্তা দৈবচয়নের ভিত্তিতে ১০ জন ভোটারের অবস্থান যাচাই করেন। সংশ্লিষ্ট আসনে উক্ত ভোটারদের উপস্থিতি নিশ্চিত হলে মনোনয়ন গ্রহণ করা হয়। অন্যথায় বাতিল বলে গণ্য হয়।

    রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন জানান, মনোনয়নপত্রের সাথে দেয়া প্রার্থীর সমর্থক হিসেবে মোট ভোটারের এক শতাংশ ভোটারের সাক্ষর যুক্ত করা হয়। তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম দৈবচয়নের ভিক্তিতে সরেজমিনে তদন্ত করে একজন ভোটারকে মৃত পায়। অথচ মনোনয়নপত্রে মৃত ব্যক্তির সাক্ষর রয়েছে।তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

    এবিষয়ে সৈয়দ নজরুল ইসলাম বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এমন কাজ করা হয়েছে। এবিষয়ে পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করব। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করেন মোট ৯ জনআরেক স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মোট ভোটারের এক শতাংশ ভোটারের তালিকা ও সাক্ষর প্রদান না করায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা একেএম গালিভ খাঁন। এই আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়, নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সাংসদ ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, স্বতন্ত্র প্রার্থী সাবেক ও এমপি গোলাম রাব্বানী (আ.লীগ), জাতীয় পার্টির অধ্যাপক আফজাল হোসেন, বিএনএফ মনোনীত নুরুল ইসলাম জেন্টু, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত নবাব মো. শামসুল হোদা, এনপিপি মনোনীত প্রার্থী আব্দুল হালিম ও জাকের পার্টির মো. আব্দুর রহিমের।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৪ ডিসেম্বর, ২০২৩ ০৮:৫২ পূর্বাহ্ন