শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বি এসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৪ ডিসেম্বর, ২০২৩ ০৮:৪৬ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বি এসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে গুলিতে রোজিম (৩২) নামে এক বাংলাদেশী গরুর রাখালের মৃত্যু হয়েছে।

    তবে স্থানীয় দের দাবী বিএসএফের গুলিতে সে মারা গেছে। শনিবার দিবাগত রাত ৩ টার দিকে সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ২২৫এর কাছে এ ঘটনা ঘটে। নিহত রোজিম গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নিমঈল এলাকার আবুল কালামের ছেলে। সে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগরপাড়া গ্রামে তার শ্বশুর বাড়িতে ঘর জামাই ছিলো।

    নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় এলাকাবাসী ও রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান। ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা জানায়, রোজিমসহ আরও ৫/৬ জন শনিবার দিবাগত রাত ৩টার দিকে গরু আনতে ভারতে যায়। এ সময় ভারতের ১৫৯/আরকেওয়াদা বিএসএফের টহলদলের গুলিতে ভবানীপুর সীমান্তের বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রোজিম গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তার লাশ ভারতের অভ্যন্তরেই রয়েছে বলেও তারা জানায়।

    তবে সীমান্তে হত্যাকান্ডের বিষয়ে নঁওগা ১৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক জানান, ‘বিএসএফ হত্যাকান্ডের বিষয়ে কোন তথ্য না দিলেও, ১৫৯ মালদা বিএসএফের ভবানীপুর ক্যাম্পের অধিনায়ক গোলাগুলির বিষয়টি স্বীকার করেছেন। বিজিবি অধিনায়ক আরও জানিয়েছেন, স্থানীয় সূত্রে জানা গেছে লাশ ভারতের ভেতরই রয়েছে। এ বিষয়ে আমরা ব্যাপক খোঁজ খবর নিচ্ছি এবং বিষয়টি ভারতীয় বিএসএফের সংশ্লিষ্ট ক্যাম্প কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৪ ডিসেম্বর, ২০২৩ ০৮:৪৬ পূর্বাহ্ন