শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ী ১ ও ২ আসনে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল

    রাজবাড়ী প্রতিনিধি

    ২ ডিসেম্বর, ২০২৩ ১১:৪৯ পূর্বাহ্ন

    রাজবাড়ী ১ ও ২ আসনে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে বৃহস্পতিবার ৩০ নভেম্বর রাজবাড়ী-১ ও ২ আসনে মোট ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। যার মধ্যে রাজবাড়ী-১ আসনে ৯ জন এবং রাজবাড়ী-২ আসনে ৭জন প্রার্থী রয়েছেন।

     

    রাজবাড়ী-১ আসনের মনোনয়নপত্র দাখিল করেছেন আলহাজ্ব কাজী কেরামত আলী (বাংলাদেশ আওয়ামীলীগ) (জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, রাজবাড়ী-১ আসনের বর্তমান এমপি ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী), আব্দুল মান্নান মুসুল্লী (স্বতন্ত্র), স্বপন কুমার সরকার (স্বতন্ত্র), ইমদাদুল হক বিশ্বাস (স্বতন্ত্র), (তিনি জাতীয় পার্টি ও আওয়ামীলীগের সাবেক নেতা এবং সদ্য পদত্যাগ করা রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান), সুলতান (তৃণমূল বিএনপি), আশিশ আকবর সুবির (স্বতন্ত্র) (জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক প্রশাসক আকবর আলী মর্জির ছেলে), ডিএম মুজিবুর রহমান (তৃণমূল বিএনপি), খোন্দকার হাবিবুর রহমান (জাতীয় পার্টি) এবং মোঃ আবু বক্কার সিদ্দিক (জাকের পার্টি)।

     

    রাজবাড়ী-২ আসনের মনোনয়পত্র দাখিল করেছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম (বাংলাদেশ আওয়ামীলীগ) (জেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান এমপি), নুরে আলম সিদ্দিকী হক (স্বতন্ত্র) (বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক), মোহাম্মদ আলী বিশ্বাস (জাকের পার্টি), আব্দুল মতিন মিয়া (জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদ), আব্দুল মালেক মন্ডল (মুক্তিজোট), মোঃ শফিউল আজম খান (জাতীয় পার্টি) এবং এসএম ফজলুল হক (তৃণমূল বিএনপি)।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২ ডিসেম্বর, ২০২৩ ১১:৪৯ পূর্বাহ্ন