শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সবাইকে নিয়েই কাজ করার ঘোষণা আইভীর

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ জানুয়ারী, ২০২২ ১১:১০ অপরাহ্ন

    সবাইকে নিয়েই কাজ করার ঘোষণা আইভীর
    আইভী

    তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন সেলিনা হায়াৎ আইভী। বেশ বড় ব্যবধানে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রায় বিএনপির সাবেক নেতা তৈমুর আলম খন্দকারকে এ জয়ের মুহূর্তে আইভী শিবিরে চলছে বিজয় উল্লাস। এ সময় জনগণের মাধ্যমে এ বিষয় এসেছে জানিয়ে আইভী বলেন, নারায়ণগঞ্জের জনগণ আমাকে বিমুখ করেননি। আমি সবার জন্য কাজ করতে চাই। এমনকি তৈমুরকে কাকা সম্বোধন করে তার পরামর্শ ও সহযোগিতা নিয়েও কাজ করবেন বলে ঘোষণা দেন আইভী।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৈমুরকে কাকা সম্বোধন করে আইভী বলেছেন, অবশ্যই উনাকে সঙ্গে নিয়ে কাজ করবো। কাকা তো আগেও অনেক সময় অনেক কথা বলেছেন। সহযোগিতা করেছেন। উনাকে সম্মান করি, শ্রদ্ধা করি।

    নির্বাচনী প্রচারে তৈমুর আলম খন্দকার যেসব পরিকল্পনা তুলে ধরেছেন, সেগুলো বিবেচনায় নেওয়ার কথা বলেছেন আইভী। ওই সব পরিকল্পনার অনেক কিছুই তাঁর পরিকল্পনার মধ্যেও আছে বলে জানিয়েছেন তিনি। আইভী বলেছেন, ‘উনিও তো নারায়ণগঞ্জের মানুষ। উনিও নারায়ণগঞ্জের মানুষের কল্যাণে কথা বলেছেন, আমিও তা বলেছি। তাই উনিসহ সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে কাজ করবো।’


    টানা তৃতীয় মেয়াদে মেয়রের আসনে বসতে যাচ্ছেন সেলিনা হায়াৎ আইভী। শহরবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘নারায়ণগঞ্জের জনগণ আমাকে বিমুখ করেনি। তবে আমি যেমনটা ভেবেছিলাম, এক লাখ ভোটের ব্যবধানে জিতবো, তা হয়নি। যেহেতু ইভিএমে প্রথম ভোট। পুরো কাষ্টিং হলে হয়তো এক লাখ ভোটেই জিততাম। তবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় জিতেছি। জনগণের মাধ্যমে সেই বিজয় এসেছে। আমি সবার প্রতি কৃতজ্ঞ। সবার জন্য এখন কাজ করবো।’

    নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে ইঙ্গিত করে করে একজন সাংবাদিক আইভীর উদ্দেশে বলেন, নারায়নগঞ্জ–৪ আসনের সাংসদ যে কেন্দ্রে ভোট দিয়েছেন সেখানে নৌকা প্রতীক কম ভোট পেয়েছে। এ ব্যাপারে আপনার মন্তব্য কী? জবাবে আইভী বলেন, ‘কে কোথায় ভোট দিয়েছে, কোথায় দেয়নি, তা বড় বিষয় নয়। ওই কেন্দ্রটি তৈমুর কাকার কেন্দ্র। তৈমুর কাকা তাঁর কেন্দ্রে পাস করবে এটাই স্বাভাবিক। আমার কেন্দ্রেও তো আমি পাস করেছি।’ শামীম ওসমানকে সঙ্গে নিয়ে কাজ করবেন কি না এই প্রশ্নের জবাবে আইভী বলেন, যে কেউ মতামত দিতে পারে। অংশগ্রহণ করতে পারেন। সবাইকে নিয়ে কাজ করবেন।

    এ নিয়ে টানা তৃতীয়বার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হতে চলেছেন আইভী। প্রথমবার নির্দলীয় নির্বাচন হলেও পরের দুবারই আওয়ামী লীগের প্রার্থী হয়ে ভোটে জিতলেন তিনি।

    টানা তৃতীয় বারের মেয়র হওয়ার প্রতিক্রিয়ায় আইভী বলেন, এ নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, বঙ্গবন্ধুর আওয়ামী লীগের জন্ম এ নারায়ণগঞ্জে। তার ধারবাহিকতা রক্ষা করতে পেরেছি বলে নিজেকে গর্বিত মনে করি। শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি আজীবন এ দল করবো, জয় বাংলা বলবো। কিন্তু সব কিছুর ঊর্ধ্ব হয়ে আমি নারায়ণগঞ্জবাসীর সেবা করবো। দল-মতের উর্ধ্বে উঠে জনকল্যাণে কাজ করব।


    তিনি বলেন, কৃতজ্ঞতা জানাচ্ছি নেত্রীর প্রতি, যিনি আমাকে এ নৌকা তুলে দিয়েছেন; দলের প্রতি, যারা আস্থায় নিয়ে আমার সঙ্গে কাজ করেছেন। দল আমার প্রতি আস্থা রেখেছে। নেত্রী আমাকে আস্থায় এনে নৌকা দিয়েছে, নারায়ণগঞ্জবাসী তাকে বিমুখ করেনি।

    স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার ‘ভোট ইঞ্জিনিয়ারিংয়ের’ অভিযোগ তুলেছেন। তার জবাবে আইভী বলেন, এত মিডিয়া, আইনশৃঙ্খলা বাহিনী ছিল। ইঞ্জিনিয়ারিংটা কোথায় হল? আমি অভিযোগ করছিলাম, ভোট স্লো হচ্ছিল। যদি স্লো না হত তাহলে এক লাখ ভোটের ডিফারেন্স হত।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর