শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে মনোনয়নপত্র পত্র উত্তোলন ও দাখিল

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৩০ নভেম্বর, ২০২৩ ০৭:১৬ পূর্বাহ্ন

    শিবগঞ্জে মনোনয়নপত্র পত্র উত্তোলন ও দাখিল

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে আওয়ামীলীগের ৩ হেভিওয়েট নেতাসহ ৮ প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। বৃহষ্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন হলেও বুধবার সহকারী রিটার্ণিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াতের কাছে ৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

    প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম (স্বতন্ত্র), শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী (স্বতন্ত্র),  নবাব মোঃ শামসুল হোদা (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), নুরুল ইসলাম জেন্টু (বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট), মুহাম্মদ আব্দুর রহিম (জাকের পার্টি), জাতীয় পার্টিও আফজাল হোসেন  ও মোঃ আব্দুল হালিম (ন্যাশনাল পিপল্স পার্টি)।

    এর মধ্যে বুধবার সহকারী রিটার্ণিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াতের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী (স্বতন্ত্র)’র পক্ষে তাঁর প্রস্তাবকারী আহমেদ ইমতিয়াজ শিশির, নবাব মোঃ শামসুল হোদা (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), নুরুল ইসলাম জেন্টু (বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট)। বিষয়টি নিশ্চিত করেছেন, রিটার্ণিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত।
    মোহাঃ সফিকুল ইসলাম




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩০ নভেম্বর, ২০২৩ ০৭:১৬ পূর্বাহ্ন