শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ফুলছড়ি প্রেস ক্লাবের সভাপতি আমিনুল, সম্পাদক যাদু নির্বাচিত

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩০ নভেম্বর, ২০২৩ ০৭:১৪ পূর্বাহ্ন

    ফুলছড়ি প্রেস ক্লাবের সভাপতি আমিনুল, সম্পাদক যাদু নির্বাচিত

    গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের আমিনুল হককে সভাপতি ও শাহ আলম যাদুকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট ৩ বৎসর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে।

    বুধবার (২৯ নভেম্বর) সকালে ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাবের কার্যালয়ে সংগঠনটির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, সহ-সভাপতি ও দৈনিক জনসংকেত সম্পাদক দীপক কুমার পাল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, সহকারি সম্পাদক শাহাবুল শাহীন তোতা, দৈনিক মাধুকরের বার্তা সম্পাদক উজ্জল চক্রবর্ত্তী ও মানবকণ্ঠের জেলা প্রতিনিধি এবিএম ছাত্তারসহ ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।

    সাধারণ সভা শেষে ফুলছড়ি প্রেস ক্লাবের সদস্যদের সর্বসম্মতিক্রমে আমিনুল হককে সভাপতি ও শাহ আলম যাদুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট ৩ বৎসর মেয়াদী কমিটি গঠন করা হয়। প্রেস ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করা হয় যথাক্রমে সোহেল রানা শালু ও বিমল কুমার সরকার।  কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাহদী মাসুদ পলাশ ও তাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনার রশিদ ও মজিবর রহমান, কোষাধ্যক্ষ এটিএম রাকিবুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন রানা ও হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক রাজু সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রিপন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল আহমেদ, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আতাউল হক সাগর, আইন বিষয়ক সম্পাদক দলিলুর রহমান, ক্রীড়া ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আসলাম মিয়া ও কার্যকরি সদস্যরা হলেন, আতাউর রহমান, মজিবুল হক ছানা, মাসুদ রানা প্রধান ও সৈকত জামান প্রিন্স।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩০ নভেম্বর, ২০২৩ ০৭:১৪ পূর্বাহ্ন