রাজবাড়ী জেলার নাশকতারমূলক ও বিভিন্ন অপরাধ কর্মকান্ডকারী অপরাধকারীদের সনাক্ত করে এবং অভিযান চালিয়ে অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে রাজবাড়ী জেলা পুলিশের ১০ সদস্য বিশিষ্ঠ বিশেষায়িত টিম স্পেশাল টাস্কিং গ্রুপ (এস টি জি) যাত্রা শুরু করলো। বুধবার ২২ নভেম্বর ওই টিমটি গঠন করা হয়েছে। এই টিমটি বৃহস্পতিবার থেকে পুরোদমে কাজ শুরু করবে।
জানাগেছে, এই টিমের সদস্যদের কাছে থাকবে অত্যাধুনিক অস্ত্র। টিমের সদস্যরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দক্ষতার সাথে কাজ করবে। তারা অপরাধ ও অপরাধী সনাক্ত করে এবং অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ করবে।
এদিকে এই টিমের সদস্যদের প্রকাশ্যে আনেন রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ। রাজবাড়ী জেলা পুলিশের ফেসবুক পেজে ওই স্পেশাল টিমের ছবিও আপলোড করা হয়েছে।
রাজবাড়ী জেলা পুলিশের স্পেশাল ফোর্স গঠিত
রাজবাড়ী প্রতিনিধি
৩০ নভেম্বর, ২০২৩ ০৭:০৩ পূর্বাহ্ন