বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। মঙ্গলবার সকালে আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দকে সাথে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এসময় তিনি তিনি ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কবর জিয়ারত এবং দোয়া মোনাজাত করেন। এসময় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনায় প্রার্থনা করা হয়। পরে মন্ত্রী টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি মো. আক্তরুজ্জামান ফুলু, বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ কমান্ডার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম আউয়াল, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, জেলা বাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খান, পিরোজপুর জেলা আওয়ামী লীগ সদস্য গোপাল বসু, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মীর মো. ফারুক আব্দুল্লাহ, ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নানু, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সিকদার চাঁন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাবেক সভাপতি শফিউল হক মিঠু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়ইজিদ হোসেন, যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. কামরুজ্জামান খান শামীম, জেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ হোসেন পিরু, যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট নির্জন কান্তি বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, শ্রমিক নেতা আলমগীর হোসেন, নারী নেত্রী শিরিনা আফরোজ, শাহনাজ পারভীন শানু, ইরানি শেখ, সাবেক ইউপি চেয়াম্যান মো. দিদারুজ্জামান শিমুল, সৈয়দ ইমরান হোসেন, যুবলীগ নেতা আব্দুল আলীম, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ হাসান মামুন, জসিম উদ্দিন রাহান, রাসেল সিকদার, আমিনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক, সম্পাদক ইত্তেখার মাহামুদ সজল, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো. সাইফুল ইসলাম সাইফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তুহিন হালদার তিমির, সাধারণ সম্পাদক মো. আল-আমিন খান, মো. বাবু শেখ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী তাপস, সম্পাদক আল-আমিন ও নাঈম হাওলাদার, মোমেন মোর্শেদ শুভ্রসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠানের নেতৃবৃন্দ এবং ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে এদিন দুপুরে ও বিকেলে মন্ত্রী শ ম রেজাউল করিম পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্যালে পুস্পস্তবক অর্পন আয়োজন করে নেতা-কর্মীরা।
