শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বাংলাদেশ আইএমও’র ভাইস-চেয়ার নির্বাচিত

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৯ নভেম্বর, ২০২৩ ১০:২৪ পূর্বাহ্ন

     বাংলাদেশ আইএমও’র ভাইস-চেয়ার নির্বাচিত

    যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সোমবার লন্ডনে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-র ৩৩তম অ্যাসেম্বলির প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে সর্বসম্মতিক্রমে ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

    এই প্রথমবারের মতো বাংলাদেশ এবং এর জনসংযোগ ১৭৫টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত মর্যাদাপূর্ণ আইএমও’র সাধারণ পরিষদের সর্বোচ্চ পদের মধ্যে একটিতে ভোট পেয়েছে, যেটি মেরিটাইম শিল্প এবং সরকারের সব ধরণের নিয়ন্ত্রক, আর্থিক, আইনি এবং প্রযুক্তিগত সহযোগিতার বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণের জন্য লন্ডনে দ্বিবার্ষিক সম্মেলনে মিলিত হয়।

    মঙ্গলবার (২৮ নভেম্বর) লন্ডন থেকে প্রাপ্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইএমও অ্যাসেম্বলির ১৭৫টি বর্তমান এবং ভোটদানকারী সদস্য রাষ্ট্রের স্থায়ী প্রতিনিধিদের দ্বারা প্রদত্ত মনোনয়ন এবং ভোটের ভিত্তিতে ভাইস-চেয়ার নির্বাচন করা হয়। সৌদি আরবের যুবরাজ খালিদ বিন বন্দর আল সৌদ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

    ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) হল জাতিসংঘের সর্বোচ্চ বিশেষায়িত সংস্থা যেটি বিশ্বব্যাপী সামুদ্রিক সমস্যাগুলোর সাথে নৌপরিবহনের নিরাপত্তা এবং জাহাজের মাধ্যমে সামুদ্রিক ও বায়ুম-লীয় দূষণ প্রতিরোধের দায়িত্ব নিয়ে কাজ করে। আইএমও-র কর্মকান্ড জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যকে সমর্থন করে।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৯ নভেম্বর, ২০২৩ ১০:২৪ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৯ নভেম্বর, ২০২৩ ১০:২৪ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২৯ নভেম্বর, ২০২৩ ১০:২৪ পূর্বাহ্ন