শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আতঙ্কে শিক্ষার্থীরা

    বুয়েটের আবাসিক হলে ছড়িয়ে পড়েছে করোনা

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৬ জানুয়ারী, ২০২২ ১১:২০ পূর্বাহ্ন

    বুয়েটের আবাসিক হলে ছড়িয়ে পড়েছে করোনা
    বুয়েট শেরেবাংলা হল

    রাজধানী ঢাকায় অবস্থিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হলগুলোতে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির
    আটটি হলে ২৪ জন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

    বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান রোববার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা করোনা সংক্রমণের প্রকোপ বাড়ার শুরু থেকে কিছু শিক্ষার্থীর আক্রান্ত হওয়ার খবর পেয়েছি। কিন্তু গত দুদিনে এটির হার বাড়ছে। আমাদের প্রতিটি হলে করোনা পজিটিভ শিক্ষার্থী রয়েছে বলে তথ্য এসেছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে আটটি হলের ২৪ জন শিক্ষার্থী আক্রান্ত হয়েছে।

    অধ্যাপক মিজানুর রহমান বলেন, যারা আক্রান্ত হয়েছে আমরা তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছি। কারণ, হলে আলাদা করে থাকার মতো কোনো ব্যবস্থা নেই।

    নতুন বছরের শুরু থেকে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে গতকাল শনিবার থেকে অনলাইনে ক্লাস চালানোর ঘোষণা দেয় বুয়েট কর্তৃপক্ষ। গত ১২ জানুয়ারি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    এতে জানানো হয়, একাডেমিক কাউন্সিলের ৪৭৪ অধিবেশনে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে জুলাই-২০২১ টার্মের সকল লেভেল/টার্মের শিক্ষার্থীদের থিউরি ক্লাস, ক্লাস টেস্ট এবং ল্যাবরেটরি ক্লাস আগামী ১৫ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে।

    সশরীরে ক্লাস না হলেও করোনার বর্তমান পরিস্থিতিতে আবাসিক হলে অবস্থান করা নিয়ে দু:শ্চিন্তায় পড়েছেন  সংশ্লিষ্ট শিক্ষার্থীরা। করোনা সংক্রমণ আতঙ্ক ছড়িয়ে পড়েছে পড়েছে হলগুলোতে।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১৬ জানুয়ারী, ২০২২ ১১:২০ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১৬ জানুয়ারী, ২০২২ ১১:২০ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৬ জানুয়ারী, ২০২২ ১১:২০ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১৬ জানুয়ারী, ২০২২ ১১:২০ পূর্বাহ্ন