শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গাইবান্ধা-৩ আসনে নৌকার প্রার্থী স্মৃতির জন্য মোটরসাইকেল শোভাযাত্রা

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৯ নভেম্বর, ২০২৩ ০৯:৫৯ পূর্বাহ্ন

    গাইবান্ধা-৩ আসনে নৌকার প্রার্থী স্মৃতির জন্য মোটরসাইকেল শোভাযাত্রা

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কৃষকলীগ সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি ঢাকা থেকে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনী এলাকায় আগমনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

    মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে পলাশবাড়ী পৌরসভার মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের নেতৃত্বে পৌরশহরের মহিলা সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে খন্ড-খন্ড মিছিল নিয়ে সাদুল্লাপুর এবং পলাশবাড়ী উপজেলার দলীয় নেতাকর্মী-সমর্থকরা উপস্থিত হয়। এদিন বিকেলে তিনি ঢাকা থেকে নির্বাচনী এলাকার প্রবেশদ্বার কোমরপুর বাজার নামক স্থানে দলীয় নেতাকর্মী বিশাল মোটরসাইকেল শোভাযাত্রাসহ ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তাঁকে বরণ করেন। এরপর তিনি দলীয় নেতাকর্মীসহ বিশাল মোটরসাইকেল বহর নিয়ে নির্বাচনী এলাকা পলাশবাড়ী পৌরশহরের প্রবেশ করেন। এসময় পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।  

    মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পলাশবাড়ী চৌমাথা মোড়ে পৌঁছে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন, বঙ্গবন্ধুকন্যা কৃষকরতœ জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করেছেন। আপনারা আবারো নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে আসনটি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিবেন। তিনি আরো বলেন, বিগত সময়ে করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধাবস্থার কারণে এলাকার উন্নয়ন অনেকটা স্থবির হয়ে পড়েছিলো। যে সকল রাস্তা-ঘাট উন্নয়ন করা সম্ভব হয়নি আগামী দিনে সে সকল রাস্তা-ঘাট, ব্রিজ-কালভাট নির্মাণ করা হবে। আগামী দিনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান ছাড়াও দলীয় নেতাকর্মীরসহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৯ নভেম্বর, ২০২৩ ০৯:৫৯ পূর্বাহ্ন