পিরোজপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক মো: নজরুল ইসলাম (২৮) নিহত হয়েছেন। রোববার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে সদর উপজেলার নাজিররপুর-পিরোজপুর সড়কের কদমতলা ব্রিজ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম নাজিরপুর উপজেলার কুমারখালী এলাকার আকবর আলী হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে ইজিবাইকচালক নাজিরপুর থেকে আসার পথে কদমতলা ব্রিজ এলাকায় এলে বিপরীত দিক থেকে একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকচালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ট্রাকটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরিবারের সদস্যরা লাশ নিতে এলে কর্তৃপক্ষের মাধ্যমে হস্তান্তর করা হবে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।