শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ভোট দিয়ে তৈমুর বললেন লক্ষাধিক ভোটে জিতব

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ জানুয়ারী, ২০২২ ০৯:৩২ পূর্বাহ্ন

    ভোট দিয়ে তৈমুর বললেন লক্ষাধিক ভোটে জিতব
    ভোট দিলেন তৈমুর

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরুর ২৫ মিনিটের মাথায় নিজের ভোট দিলেন আলোচিত স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। সকাল ৮টা ২৫ মিনিটে নারায়ণগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদরাসায় ভোট দেন। এসময় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নেতাকর্মী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। নির্বাচনে মেয়র পদে হাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

    সকাল সোয়া আটটার দিকে তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে আসেন। এ সময় গণমাধ্যম কর্মীদের ভিড় ছিল লক্ষণীয়। ভোট দেওয়ার পর বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা তৈমুর আলম গণমাধ্যমকে বলেন, সিদ্ধিরগঞ্জে একটি ভোট কেন্দ্রে তাঁর পোলিং এজেন্ট ঢুকতে দেয়নি। তবে ভোটের সার্বিক পরিস্থিতি ভালো। এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে। নিজের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তৈমুর আলম বলেন, আমিক লক্ষাধিক ভোটের ব্যবধানের জয়ী হব।

    এসময় তিনি অভিযোগ করে বলেন, জাতীয় পরিচয়পত্র ছাড়া ভোট দিতে পারছে না। অনেকে ফিরে যাচ্ছে। আঙুলের ছাপ দিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করতে তিনি আহ্বান জানান। বহিরাগতদের নগরে ঢুকতে জাতীয় পরিচয়পত্র দেখানোর যে ব্যবস্থা করা হয়েছে এর অবশ্য প্রশংসা করেন তৈমুর আলম। বিভিন্ন কেন্দ্র ঘুরে পরিস্থিতি দেখে তিনি আবার প্রতিক্রিয়া জানাবেন বলে জানান তৈমুর।

    এবারের নির্বাচনে মেয়র পদে তৈমুর আলমের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগ দলীয় গত দুই বারের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে।

    মেয়রপদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের দেয়ালঘড়ি এবিএম সিরাজুল মামুন, ইসলামী আন্দোলন হাতপাখা বাংলাদেশের মাছুম বিল্লাহ্, বাংলাদেশ কল্যান পার্টির হাতঘড়ি রাশেদ ফেরদৌস, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন বটগাছ ও স্বতন্ত্র মেয়র প্রার্থী ঘোড়া কামরুল ইসলাম। এছাড়া কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন এবং সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে উৎসবমুখর পরিবেশে মেয়র ও কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা প্রচার-প্রচারনা চালিয়ে আসছেন। প্রচারনার ১৮ দিনের কোথাও কোন সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ২০ লাখ বাসিন্দার সিটি করপোরেশনের মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন।

     

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ১৬ জানুয়ারী, ২০২২ ০৯:৩২ পূর্বাহ্ন