শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ভোলা-৪ আসনে নৌকা প্রত্যাশী যারা

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ নভেম্বর, ২০২৩ ০৭:২০ পূর্বাহ্ন

    ভোলা-৪ আসনে নৌকা প্রত্যাশী যারা

    ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে আট জন মনোনয়ন ফরম ক্রয় করেছেন। তবে চুড়ান্তভাবে কে নৌকা পাচ্ছেন তা জানা যাবে রোববার বিকালে। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মেজবাহ উদ্দিন, অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, মফিজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু শাকের মোহাম্মদ তানিন খান ও মহিউদ্দিন মাহী।

    ফরম কিনেছেন আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মিয়া নজরুল ইসলামের ছেলে ক্ষমতাসীন দলের সাবেক পরিবেশ ও বন উপমন্ত্রী, বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের মনোনয়ন ফরম আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগ্রহ করেন চরফ্যাশন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মেজবাহ উদ্দিনের পক্ষে মনোনয়ন ফরম আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগ্রহ করেছেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক ইয়াছিন। রোববার দলীয় মনোনয়ন ফরম জমাও দিয়েছেন বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও সাবেক সচিব মেজবাহ উদ্দিন।

    এছাড়া, চরফ্যাশন পৌরসভার ৪ নং ওয়ার্ডস্থ বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মরহুম আরব আলী মাষ্টারের ছেলে ও সাবেক যুগ্ম সচিব এ কে এম আবদুস সালামের ছোট ভাই অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন।
    রোববার আওয়ামী লীগের ফরম ক্রয় করেছেন অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। তিনি ভোলার মনপুরা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ। জাহাঙ্গীর আলম মনপুরা আওয়ামী লীগের সদস্য ও সাবেক এজিএস, বিএম কলেজ ছাত্র সংসদ (নানক-শহিদ পরিষদ), ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক (সুলতান-রহমান)। আরও ফরম কিনেছেন সাবেক ছাত্রনেতা আবু শাকের মোহাম্মদ তানিন খান।

    তানিন খান জানান, আমি নৌকার জন্য মনোনয়ন ফরম কিনেছি জমা দিয়েছি। নৌকা না পেলেও যিনি পাবেন তার জন্য কাজ করবো। চরফ্যাশন ও মনপুরা উপজেলার সর্বস্তরের জনগণের কাছে জাবাবদিহি ও কর্মকাণ্ডের দায়বদ্ধতার শপথ নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। দেশরত্ন শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে নৌকার বিজয় সুনিশ্চিত করবো। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমার মেধা, সততা, কর্মকাণ্ড, দায়িত্বে সর্বদাই কাজে লাগানোর সুযোগ পাব। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মী এবং প্রবীণ ত্যাগী নেতাদের মূল্যায়ন সুনিশ্চিত করবো।

    সাবেক ইউপি চেয়ারম্যান, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সহ-সম্পাদক ও বঙ্গবন্ধু সাহিত্য ফোরাম মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন। তিনি বলেন, 'আমি মুক্তিযোদ্ধা পরিবারের এবং রক্তমাংসে একজন আওয়ামী পরিবারের সন্তান। দলের সঙ্গে আমার রক্তের সম্পর্ক। দেশরত্ন শেখ হাসিনা আমাকে বিবেচনা করে মনোনয়ন দিলে আমি নৌকার বিজয় সুনিশ্চিত করবো।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ২৬ নভেম্বর, ২০২৩ ০৭:২০ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৬ নভেম্বর, ২০২৩ ০৭:২০ পূর্বাহ্ন