একাদশে ভর্তি আবেদনের সুযোগ সোমবার পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারী, ২০২২ ০৯:১৫ পূর্বাহ্ন

একাদশে ভর্তি আবেদনের সুযোগ সোমবার পর্যন্ত
একাদশে ভর্তি

দেশের সরকারি-বেসরকারি কলেজে ও মাদরাসায় একাদশ শ্রেণিতে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী, আবেদনের সময়সীমা শনিবার (১৫ জানুয়ারি) রাতে শেষ হওয়ার কথা থাকলেও তা দু’দিন বাড়ানো হয়। ঢাকা শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

কলেজ ভর্তির ওয়েবসাইটে (http://www.xiclassadmission.gov.bd/) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাদশ/সমমান শ্রেণিতে ভর্তির আবেদন ১৭ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর কেবলমাত্র অনলাইনের মাধ্যমে একাদশে ভর্তি আবেদন করা যাচ্ছে। আবেদন ফি ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ টাকা দিয়ে ৫ থেকে ১০টি কলেজে আবেদন করা যাবে। আর শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন ফি নির্ধারণ করা হয়েছে ২২৮ টাকা।

গত ৮ জানুয়ারি থেকে একাদশে ভর্তির আবেদন শুরু হয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন করা শিক্ষার্থীদেরও নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন নেওয়া হবে ২২ ও ২৩ জানুয়ারি। ২৪ জানুয়ারি পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দেওয়া হবে। আর ২৯ জানুয়ারি প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে।

 

 




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

১৬ জানুয়ারী, ২০২২ ০৯:১৫ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

১৬ জানুয়ারী, ২০২২ ০৯:১৫ পূর্বাহ্ন