শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ৩৯ ফিলিস্তিনি

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৫ নভেম্বর, ২০২৩ ০৯:৫৬ পূর্বাহ্ন

    ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ৩৯ ফিলিস্তিনি

    দীর্ঘ আলোচনার পর গাজায় ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধবিরতি শুরু হয়েছে। কাতারের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির চুক্তি হয়। শুক্রবার সকাল থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। চুক্তির আওতায় প্রথম ধাপে জিম্মিদেরও মুক্তি দিয়েছে দুই পক্ষ। শনিবার (২৫ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    চুক্তির শর্তানুযায়ী চার দিনের যুদ্ধবিরতি কার্যকরের পর প্রথম ধাপে ২৪ জিম্মিকে ইসরায়েলে ফেরত পাঠিয়েছে হামাস। অন্যদিকে ৩৯ ফিলিস্তিনিকে নিজেদের কারাগার থেকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

    বিবিসি জানিয়েছে, ইরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ৩৯ জনের মধ্যে নারী ও শিশুরা রয়েছেন। প্রথম ধাপে মুক্তিপ্রাপ্তদের মধ্যে ২৪ নারী রয়েছেন। এছাড়া এ ধাপে ১৫ জন শিশুকেও মুক্তি দিয়েছে ইসরায়েল।

    ইসরায়েলের মুক্তি দেওয়া এসব ফিলিস্তিনি ওফার কারাগারে বন্দি ছিলেন। তাদেরকে সেখান থেকে বের করার সময় কড়া নিরাপত্তা বলয় তৈরি করে ইসরায়েলের পুলিশ বাহিনী। কারাগার থেকে মুক্তি পাওয়া নাগরিকদের নিয়ে সাধারণ মানুষ যাতে উল্লাস না করতে পারে এজন্য এমন পদক্ষেপ নেয় ইসরায়েল।

    ইসরায়েলের দাবি, মুক্তি পাওয়া এসব ফিলিস্তিনিদের বেশ কয়েকজনকে ইসরায়েলি সৈন্যদের হত্যাচেষ্টার অভিযোগে আটক করা হয়েছিল। এছাড়া আটক শিশুদের বিরুদ্ধে সেনাদের লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ করা হয়েছিল।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৫ নভেম্বর, ২০২৩ ০৯:৫৬ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৫ নভেম্বর, ২০২৩ ০৯:৫৬ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২৫ নভেম্বর, ২০২৩ ০৯:৫৬ পূর্বাহ্ন